NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

মুরগির খোপে মিলল ১৫ ফুট লম্বা অজগর, সুন্দরবনে অবমুক্ত


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:২৪ এএম

>
মুরগির খোপে মিলল ১৫ ফুট লম্বা অজগর, সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাটের শরণখোলা লোকালয় থেকে ২০ কেজি ওজনের ১৫ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুন) দুপুরে শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের হায়দার আলীর বাড়ীর মুরগির খোপ থেকে অজগরটি উদ্ধার করে বন বিভাগ।

পরে সুন্দরবন পূর্ব বন বিভাগের ধানসাগর স্টেশন-সংলগ্ন বনে অজগরটি অবমুক্ত করা হয়।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা মো. আবদুস সবুর বলেন, হায়দার আলীর বাড়ির মুরগির খোপ থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। পরবর্তী সময়ে অজগরটিকে বনে অবমুক্ত করা হয়েছে। উদ্ধার হওয়া অজগরটি ১৫ ফুট লম্বা, ওজন ২০ কেজি।