NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ২৪, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
Logo
logo

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে কে ফেবারিট, পিএসজি না কি আর্সেনাল


খবর   প্রকাশিত:  ০৭ মে, ২০২৬, ০৯:০৫ এএম

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে কে ফেবারিট, পিএসজি না কি আর্সেনাল

ইউরোপ সেরার মঞ্চে এবার মুখোমুখি হচ্ছে পিএসজি ও আর্সেনাল। চ্যাম্পিয়নস লিগ ফাইনাল ঘিরে উত্তেজনার মধ্যেই শুরু হয়েছে কে এগিয়ে—তা নিয়ে আলোচনা। ভবিষ্যদ্বাণী শুরু হয়ে গেছে বিশ্লেষণভিত্তিক প্ল্যাটফর্মগুলোতে।

বিশ্লেষণধর্মী প্ল্যাটফর্ম পলিমার্কেটের গাণিতিক পূর্বাভাস বলছে, ফাইনালে ফেবারিট হিসেবে মাঠে নামবে পিএসজি।

পরিসংখ্যান অনুযায়ী, ফরাসি ক্লাবটির শিরোপা জয়ের সম্ভাবনা ৫৭ শতাংশ।

 

অন্যদিকে, প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন দেখা আর্সেনালের সম্ভাবনা ধরা হয়েছে ৪৩ শতাংশ। তবে চলতি মৌসুমে মিকেল আর্তেতার দল যেভাবে খেলছে, তাতে তাদেরও সমানভাবে ভয়ংকর প্রতিপক্ষ হিসেবে দেখা হচ্ছে।

 

বিশেষ করে সেমিফাইনালে অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়ে ২০ বছর পর ফাইনালে ফিরেছে আর্সেনাল।

অন্যদিকে পিএসজিও ধারাবাহিক পারফরম্যান্সে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে।

 

ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩০ মে, বুদাপেস্টের পুসকাস অ্যারেনায়। ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই লড়াইয়ে দুই দলই নামবে নিজেদের ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে।

পরিসংখ্যান পিএসজিকে এগিয়ে রাখলেও ফুটবলের বড় ম্যাচে যেকোনো কিছুই সম্ভব, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।