NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ২৪, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
Logo
logo

মার্কিন উপস্থিতি নিরাপত্তা নয়, অস্থিতিশীলতা : ইরান


খবর   প্রকাশিত:  ০৬ মে, ২০২৬, ০৯:০৫ এএম

মার্কিন উপস্থিতি নিরাপত্তা নয়, অস্থিতিশীলতা : ইরান

পারস্য উপসাগরীয় দেশগুলোকে বহিরাগত শক্তির ওপর নিরাপত্তা নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এই অঞ্চলের দেশগুলোর উচিত বাইরের ‘নিরাপত্তা ধার করা’ বন্ধ করা।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিরাপত্তা নয়, বরং অস্থিতিশীলতা তৈরি করছে।

তার দাবি, যুক্তরাষ্ট্র তার সামরিক সম্পদ ও লজিস্টিক সুবিধা ব্যবহার করে এই অঞ্চলে ইরানের বিরুদ্ধে আগ্রাসনমূলক কর্মকাণ্ড চালাচ্ছে।

 

ইসমাইল বাঘাই আরো বলেন, ‘আমাদের কোনো দেশের প্রতি শত্রুতা নেই। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার জন্যই আমাদের কিছু পদক্ষেপ নিতে হয়েছে।’

এদিকে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের ভূখণ্ডে ইরান থেকে অন্তত ১৫টি ক্ষেপণাস্ত্র এবং একাধিক ড্রোন নিক্ষেপ করা হয়েছে।

এর মধ্যে ফুজাইরাহের একটি তেল স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়।