NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ২৪, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
Logo
logo

নুসরাতের নামে গেজেট হবে কিনা, জানাল ইসি


খবর   প্রকাশিত:  ০৫ মে, ২০২৬, ০৯:০৫ এএম

নুসরাতের নামে গেজেট হবে কিনা, জানাল ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৪ মে) এই গেজেট প্রকাশের আগে সন্ধ্যা পর্যন্ত সময় নিয়েছে কমিশন। এই নির্ধারিত সময়ের মধ্যে একই জোট ও দলের অন্য প্রার্থী মনিরা শারমিনের বিষয়ে আদালত থেকে কোনো সুনির্দিষ্ট তথ্য বা আদেশ আসে কি না, তা পর্যবেক্ষণ করবে ইসি। যদি সন্ধ্যার মধ্যে নতুন কোনো তথ্য না আসে, তবে নুসরাত তাবাসসুমের নামেই গেজেট প্রকাশ করা হবে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

 

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

নির্বাচন কমিশনার বলেন, ‘মনিরা শারমিনের চিঠিতে আইনি কোনো ভিত্তি বা কজ লিস্টের উল্লেখ না থাকায় শুধু চিঠির ওপর ভিত্তি করে গেজেট আটকে রাখা সম্ভব নয়।’

তিনি জানান, মনিরা শারমিন তার চিঠিতে শুনানির সুনির্দিষ্ট কোনো সময় বা তারিখ উল্লেখ করেননি। একটি গেজেট প্রকাশের প্রক্রিয়া অনির্দিষ্টকাল ঝুলিয়ে রাখা যায় না বলেই কমিশন আজ সন্ধ্যা পর্যন্ত অপেক্ষার সিদ্ধান্ত নিয়েছে।

এর পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

 

গেজেট প্রকাশের পর যদি আদালত থেকে মনিরা শারমিনের পক্ষে কোনো আদেশ আসে, তবে কমিশনের অবস্থান কী হবে, এমন প্রশ্নের জবাবে আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘যদি তিনি আদালত থেকে কোনো আদেশ আনতে পারেন, তবে কমিশন অবশ্যই তা বিবেচনা করবে। আদালতের আদেশের পর কমিশন কোনো আপিল করবে না, বরং সেই আদেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। তবে বাস্তবতা হলো, গতকাল কিংবা আজ এখন পর্যন্ত তিনি কোনো আদেশ দাখিল করতে পারেননি।

তাই সন্ধ্যার মধ্যে আদালত থেকে নতুন কোনো নির্দেশনা না পৌঁছালে নুসরাত তাবাসসুমের নামেই সংরক্ষিত আসনের সদস্য হিসেবে গেজেট বিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন।