NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুলাই ৬, ২০২৬ | ২২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী চার দশকের নেতৃত্বের অবসান, প্রতিশোধের প্রতিজ্ঞা লাখো ইরানির তাপপ্রবাহে ফ্রান্স-বেলজিয়াম-নেদারল্যান্ডসে অন্তত ৩৭০০ জনের মৃত্যু ‘নোংরা ফুটবল’ খেলে জিতেছে ফ্রান্স, স্বীকার করলেন এমবাপ্পে জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষের অভিযোগে শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে জিডি
Logo
logo

জ্যাকসন হাইটসে দিনেদুপুরে সাড়ে ৩ হাজার ডলার ছিনতাই


খবর   প্রকাশিত:  ২৯ মার্চ, ২০২৪, ০১:৫৩ পিএম

জ্যাকসন হাইটসে দিনেদুপুরে সাড়ে ৩ হাজার ডলার ছিনতাই
জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটে আপনা বাজারের সামনে দিনেদুপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন কার্তিক সাহা নামের এক ব্যক্তি। ২ সেপ্টেম্বর দুপুরে ছিনতাইকারীরা তার কাছ থেকে ৩৫০০ ডলার ছিনিয়ে নেয়। তিনি তার পুরো মাসের বেতন ব্যাংক থেকে তুলেছিলেন। কার্তিক সাহা (কে সাহা) নিউইয়র্কের করোনার বাসিন্দা। ঘটনার দিন বেলা আড়াইটার দিকে জ্যাকসন হাইটসের আপনা বাজারের সামনে কেনাকাটা করার জন্য আসেন তিনি। কেনাকাটার আগে তিনি জ্যাকসন হাইটসের একটি ব্যাংক থেকে ৩ হাজার ৫০০ ডলার তোলেন। এরপর তিনি কেনাকাটা করার জন্য আপনা বাজারের সামনে বিভিন্ন জিনিস পছন্দ করছিলেন। এ সময়ই ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে। কার্তিক সাহা একটি সিকিউরিটি কোম্পানিতে কাজ করেন। এ সময় তার পরনে কালো রঙের পোশাক ছিল। তার পোশাক দেখেও ছিনতাইকারীরা ভয় পায়নি। কে সাহা বলেন, আমি এখানে কেনাকাটা করার জন্য এসেছিলাম। এর আগে ব্যাংক থেকে অর্থ উঠিয়ে এনেছিলাম। ওই অর্থ আমার পুরো মাসের বেতন। এই বেতনের অর্থ দিয়ে পুরো মাস কাটাতে হবে। এখন কী করব বুঝতে পারছি না। তিনি আরো বলেন, দুজন লোক আমার কাছে আসে। একজন আমার পাশে দাঁড়িয়ে কেনাকাটার জন্য জিনিস বাছাই করার ভান করছিল। অপরজন আমার পেছনে পচা টমেটো ছুড়ে মারে। এতে আমার পোশাকের পেছনের অংশে টমেটোর দাগ লেগে যায়। এর মধ্যে একজন আবার টমেটোর ওই দাগ মুছে দিতে থাকে। অন্যজন পাশে এসে দাঁড়ায়। এরই মধ্যে আমার ব্যাগের চেইন খুলে ওপরে রাখা সব অর্থ নিয়ে নেয়। কীভাবে এই ঘটনা ঘটল, আমি বুঝতেই পারিনি। ওরা চলে যাওয়ার পর ব্যাগে হাত দিয়ে দেখি ব্যাগের চেইন খোলা। কোনো ডলার নেই। এ অবস্থায় পুলিশকে কল করি। পুলিশ আসার পর তাদের পুরো ঘটনা খুলে বলি। দুজন পুলিশ কর্মকর্তা ঘটনার পুরো বিবরণ শুনে কে সাহার কাছে জানতে চান, তিনি কাউকে চিনতে পেরেছেন কি না। কে সাহা পুলিশকে জানান, তিনি কাউকে চিনতে পারেননি। তবে তিনি এটা বলেন, অপরাধীরা ৩৭ অ্যাভিনিউ ধরে ৭৪ স্ট্রিটের দিকে চলে গেছে। ঘটনাস্থলে যে দুজন পুলিশ অফিসার আসেন, তাদের একজন ছিলেন বাংলাদেশি আমেরিকান পুলিশ অফিসার। তিনি ও অপর পুলিশ অফিসার আপনা বাজারের ম্যানেজারের সঙ্গে কথা বলেন। যে সময়ে ঘটনাটি ঘটেছে এর ভিডিওচিত্র দেখানোর কথা বলেন ওই দুই পুলিশ সদস্য। তারা ভিডিওচিত্র দেখে ও পুরো ঘটনার বিবরণ জেনে অপরাধীদের খুঁজে বের করার আশ্বাস দেন।