NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ২৪, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
Logo
logo

দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প


খবর   প্রকাশিত:  ০৩ মে, ২০২৬, ০৯:০৫ এএম

দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ নিয়ে সংবাদ প্রকাশের জেরে এবার প্রভাবশালী দুই মার্কিন সংবাদমাধ্যমের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ‘রাষ্ট্রদ্রোহিমূলক’ আর সিএনএনকে ‘নির্বোধ’ বলে আখ্যায়িত করেন ট্রাম্প।

এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন বলে জানায় আনাদোলু এজেন্সি

ট্রাম্প দাবি করেন, ইরানকে সামরিকভাবে ‘নিশ্চিহ্ন’ করে দিয়েছেন তিনি।

এ বিষয়ে তিনি আরো বলেন, ‘আমি প্রতিদিন পড়ি, তারা (ইরান) সামরিকভাবে কত ভালো করছে। আসলে তাদের আর কিছুই অবশিষ্ট নেই, তারা শেষ।’

 

নিউইয়র্ক টাইমসের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘আমি এসব পড়ি আর নির্বোধ সিএনএন দেখি।’

সংবাদমাধ্যমটি দেখার কারণ হিসেবে তিনি বলেন, ‘শত্রুর গতিবিধি বুঝতে এটা (সিএনএন) কিছুটা দেখতে হয়।

 

ট্রাম্পের অভিযোগ, সংবাদমাধ্যম দুটি এমনভাবে প্রতিবেদন প্রকাশ করছে, যাতে মনে হয় ইরান এ যুদ্ধে জিতছে। এ বিষয়ে নিউইয়র্ক টাইমসের প্রকাশিত সংবাদের বিষয়ে তিনি বলেন, কিন্তু তারা যা করছে তা আমার মতে ‘রাষ্ট্রদ্রোহী’।

তিনি আরো বলেন, ‘আপনারা কলামিস্টদের লেখা পড়লে দেখবেন, এসব ওপরমহল থেকেই শুরু হয়। এটা খুবই ভয়ংকর বিষয়।

 

ইরানের সামরিক অবস্থা তুলে ধরে ট্রাম্প বলেন, ‘আমি এসবে পরোয়া করি না, কারণ সবাই সত্য জানে। আমরা দেশটিকে (ইরান) ধ্বংস করে দিচ্ছি।’

এর আগে নিউইয়র্ক টাইমসের সম্পাদকীয় বোর্ড এক নিবন্ধে উল্লেখ করেছিল যে ইরান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনী তাদের ‘শক্তি’ হারাচ্ছে।

সেখানে যুক্তি দেওয়া হয়, ছোটখাটো কিছু সাফল্য বড় কোনো জয়ে রূপ নিতে পারছে না, বরং এটি ওয়াশিংটনের অবস্থানকে দুর্বল করে দিতে পারে।