NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ২৪, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
Logo
logo

ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের


খবর   প্রকাশিত:  ০২ মে, ২০২৬, ০৯:০৫ এএম

ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের

ইসরায়েলি ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি বাসিম শেখ সুলেমানের পাশে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়েছেন ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান জিব্রিল রাজৌব। কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ৭৬তম ফিফা কংগ্রেস সভায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। 

ইউএনবির প্রতিবেদনে বলা হয়, ঘটনার সূত্রপাত অনুষ্ঠান চলাকালীন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো উভয় দেশের কর্মকর্তারাকে স্টেজে আমন্ত্রণ জানান। তবে রাজুব ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিক সুলাইমানের পাশে দাড়াতে অস্বীকৃতি জানান।

 

ফিফা সভাপতি এগিয়ে এসে রাজুবের বাহুতে হাত রেখে তাকে এগিয়ে আসতে ইশারা করেন। কিন্তু রাজুব তাতে সাড়া দেয়নি।

ঘটনাস্থলে উপস্থিত ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি সুসান শালাবি রাজুবের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘ইসরায়েলিরা তাদের ফ্যাসিজম ও গণহত্যাকে ধামাচাপা দিতে যাকে নিয়ে এসেছে, আমরা তার সঙ্গে হাত মেলাতে পারি না।’