NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ২৪, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
Logo
logo

হরমুজে ইরানকে টোল দিতে নারাজ ৬ দেশ


খবর   প্রকাশিত:  ৩০ এপ্রিল, ২০২৬, ১০:০৪ এএম

হরমুজে ইরানকে টোল দিতে নারাজ ৬ দেশ

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ব্যবহারে ইরানের প্রস্তাবিত টোল দিতে সাফ না বলে দিয়েছে উপসাগরীয় ৬ দেশ। গতকাল মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানায় দেশগুলো। এতে নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

দেশগুলো হলো গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি দেশ) সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমান।

 

বৈঠক শেষে জিসিসি মহাসচিব জাসেম মোহামেদ আলবুদাইউই এক বিবৃতিতে বলেন, হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজ থেকে ইরানের টোল আদায়ের প্রস্তাব ‘অবৈধ’ এবং তা গ্রহণযোগ্য নয়।

তিনি স্পষ্ট করে জানান, জিসিসি ও এর সদস্য দেশগুলো এ ধরনের কোনো অর্থ পরিশোধ করবে না।

আরব সাগর ও পারস্য উপসাগরকে যুক্ত করা প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশ্বিক তেল পরিবহনের বড় একটি অংশ এই পথ দিয়েই যায়, ফলে এখানে যেকোনো সিদ্ধান্তের প্রভাব পড়ে আন্তর্জাতিক বাজারে।

 

 

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে প্রণালিতে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ করে তেহরান। পরে তারা জানায়, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত জাহাজ দেখলেই হামলা চালানো হতে পারে।

পরবর্তী সময়ে ইরান কিছুটা নরম অবস্থান নিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দেয়। তবে শর্ত দেয়, প্রতি ব্যারেল তেলের জন্য এক ডলার হারে টোল দিতে হবে এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের অনুমতি নিতে হবে।

এই নতুন শর্তই জেদ্দার বৈঠকে সরাসরি প্রত্যাখ্যান করেছে জিসিসি।