NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ২৪, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
Logo
logo

যুদ্ধ শুরুর পর ইরানে ২১ জনের মৃত্যুদণ্ড, গ্রেপ্তার ৪ হাজারের বেশি : জাতিসংঘ


খবর   প্রকাশিত:  ৩০ এপ্রিল, ২০২৬, ১০:০৪ এএম

যুদ্ধ শুরুর পর ইরানে ২১ জনের মৃত্যুদণ্ড, গ্রেপ্তার ৪ হাজারের বেশি : জাতিসংঘ

যুদ্ধ শুরুর পর থেকে ইরানে অন্তত ২১ জনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এবং ৪ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। খবর আলজাজিরার

দপ্তরটির তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ৯ জন জানুয়ারির বিক্ষোভের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে, ১০ জন বিরোধী গোষ্ঠীর সদস্য হওয়ার অভিযোগে এবং ২ জন গুপ্তচরবৃত্তির অভিযোগে দণ্ডিত হয়েছেন।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টার্ক এই ঘটনাগুলোতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, তিনি এসব মৃত্যুদণ্ডে “স্তম্ভিত”।

 

 

তিনি আরও বলেন, চলমান সংঘাতের প্রভাবের পাশাপাশি ইরানের জনগণের অধিকার কর্তৃপক্ষের মাধ্যমে “নির্মম ও কঠোরভাবে” হরণ করা হচ্ছে।