NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ২৪, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
Logo
logo

দুই বছর পর মুক্তি পাচ্ছে বুবলীর কলকাতার সিনেমা


খবর   প্রকাশিত:  ৩০ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

দুই বছর পর মুক্তি পাচ্ছে বুবলীর কলকাতার সিনেমা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তির পথে শবনম বুবলী অভিনীত টালিউড সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’। প্রায় দুই বছর আগে শুটিং শেষ হলেও নানা জটিলতায় আটকে ছিল ছবিটির মুক্তি। 

এবার জানা গেছে, আগামী মে মাসেই পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। পাশাপাশি বাংলাদেশেও ছবিটি মুক্তির পরিকল্পনা চলছে।

 

এই সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক করেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। ছবিটি পরিচালনা করেছেন বাংলাদেশের নির্মাতা রাশেদ রাহা। ২০২৪ সালে শুটিং শেষ হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল ছিল—কবে বড়পর্দায় আসবে সিনেমাটি। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

 

Kaushik Ganguly Sourav Das and Sabnab Bublis film Flashback first look out  know in details | Flashback: সাদা-কালোয় রহস্যের 'ফ্ল্যাশব্যাক', প্রকাশ্যে  সৌরভ-কৌশিকের ছবি ফার্স্ট লুক

নির্মাতা রাশেদ রাহা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শেষে খুব শিগগিরই আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করা হবে। এরপর বাংলাদেশে মুক্তির প্রক্রিয়াও শুরু হবে।

থ্রিলারধর্মী এই সিনেমায় বুবলীর সঙ্গে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা-অভিনেতা কৌশিক গাঙ্গুলি এবং অভিনেতা সৌরভ দাস।

চিত্রনাট্য লিখেছেন খায়রুল বাসার নির্ঝর।

 

সিনেমায় বুবলীর চরিত্রের নাম শ্বেতা, যিনি একজন চলচ্চিত্র নির্মাতা। কৌশিক গাঙ্গুলিকে দেখা যাবে অঞ্জন চরিত্রে এবং সৌরভ দাস অভিনয় করেছেন ডিকে চরিত্রে। ভিন্ন জীবনধারার তিন মানুষের গল্প একসময় গিয়ে মিশে যায় পাহাড়ি এক জনপদে, সেখান থেকেই গল্প নেয় নতুন মোড়।

Bubly-Saurav | Flashback: এপার বাংলা-ওপার বাংলার মিলন! একসঙ্গে ধরা দিলেন সৌরভ  বুবলী... | Sourav Das And Bublys first look from the film Flashback

এদিকে দেশে আগামী ৮ মে মুক্তি পাচ্ছে বুবলী অভিনীত আরেক সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’।

লোকজ ঐতিহ্য লাঠিখেলাকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল রোশান। নির্মাতা রাখাল সবুজ পরিচালিত ছবিটিতে আরও রয়েছেন শহীদুজ্জামান সেলিম ও আজাদ আবুল কালাম।

 

তবে ‘সর্দারবাড়ির খেলা’র প্রচারণায় বুবলীকে দেখা না যাওয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। চলতি বছরের শুরু থেকেই গুঞ্জন চলছে, দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন তিনি। যদিও এ বিষয়ে এখনো কোনো স্পষ্ট বক্তব্য দেননি অভিনেত্রী।