NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ২৪, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
Logo
logo

আসছে ‘থ্রি ইডিয়টস’ সিক্যুয়াল, জানালেন আমির খান


খবর   প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২৬, ১০:০৪ এএম

আসছে ‘থ্রি ইডিয়টস’ সিক্যুয়াল, জানালেন আমির খান

বলিউডের কাল্ট ক্লাসিক সিনেমা ‘থ্রি ইডিয়টস’ আবারও ফিরছে বড় পর্দায়— এমন খবরে উচ্ছ্বসিত দর্শকরা। দীর্ঘ ১৭ বছর পর জনপ্রিয় এই সিনেমার সিক্যুয়াল নিয়ে মুখ খুলেছেন অভিনেতা আমির খান।

রাজকুমার হিরানি পরিচালিত ‘থ্রি ইডিয়টস’ মুক্তির পর থেকেই দর্শকপ্রিয়তার শীর্ষে ছিল। র‍্যাঞ্চো, ভাইরাস, চতুর, রাজু, ফারহান ও পিয়ার চরিত্রগুলো এখনও দর্শকের মনে সমানভাবে জায়গা করে আছে।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান জানান, ‘থ্রি ইডিয়টস’ সিক্যুয়ালের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। চিত্রনাট্যও তার পছন্দ হয়েছে বলে জানান তিনি। 

যদিও শুটিং শুরুর সময় কিংবা মুক্তির নির্দিষ্ট তারিখ নিয়ে এখনই কিছু বলতে চাননি অভিনেতা।

আমির খান বলেন, নতুন গল্পটি আগের ধারাবাহিকতা বজায় রেখেই এগোবে, তবে সময়ের ব্যবধানে এতে যুক্ত হবে নতুন মাত্রা।

প্রথম ছবির মতোই এতে থাকবে হাস্যরস, আবেগ ও ছকভাঙা গল্পের উপাদান।

 

জানা গেছে, সিক্যুয়ালের গল্প প্রায় ১০ বছর এগিয়ে থাকবে।

নিজের জনপ্রিয় চরিত্র র‍্যাঞ্চোতে ফেরার আগ্রহও প্রকাশ করেছেন এই তারকা। 

সিনেমাটির মূল অভিনয়শিল্পী কারিনা কাপুর, আর. মাধবন ও শারমান যোশিকেও ফের একসঙ্গে দেখা যেতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

অর্থাৎ পুরনো দল নিয়েই ফিরতে পারে নতুন অধ্যায়।

 

এদিকে জানা গেছে, সিক্যুয়ালের কাজ এগিয়ে নিতে পরিচালক রাজকুমার হিরানি আপাতত অন্য একটি বায়োপিক প্রজেক্ট স্থগিত রেখেছেন। 

সংশ্লিষ্ট সূত্রের দাবি, ২০২৬ সালের মাঝামাঝি সময়ে শুরু হতে পারে ছবিটির শুটিং।