NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ২৪, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
Logo
logo

১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী


খবর   প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২৬, ১০:০৪ এএম

১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী

ভারতের ১৫ বছরের কিশোর বৈভব সূর্যবংশীর নামটাই এখন টি-টোয়েন্টি ক্রিকেটে এক বিস্ময়ের প্রতীক। প্রশ্ন উঠতেই পারে, টি-টোয়েন্টিতে ছক্কা মারা কি সত্যিই এত সহজ? সূর্যবংশীর ব্যাটিং দেখলে অনেকেই হয়তো বলবেন, ‘হ্যাঁ, অন্তত তার জন্য তো বটেই!’

মাত্র ১৪ বছর বয়সে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আিইপিএল) অভিষেকের পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন এই তরুণ। যেখানে টি-টোয়েন্টি মানেই শক্তি আর অভিজ্ঞতার লড়াই, সেখানে কিশোর বয়সেই সব হিসাব পাল্টে দিচ্ছেন তিনি।

টিনএজারদের ছক্কার রাজা

টি-টোয়েন্টিতে ১৯ বছর পূর্ণ হওয়ার আগেই সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখন সূর্যবংশীর দখলে।

মাত্র ২৬ ইনিংসে তার মোট রান ১০৫৮, যার মধ্যে ৫৬৪ রানই এসেছে ছক্কা থেকে!

 

টিনএজার হিসেবে এখন পর্যন্ত ৯৪টি ছক্কা মেরে ভেঙে দিয়েছেন আফগান ক্রিকেটার রহমানউল্লাহ গুরবাজের ৯০ ছক্কার রেকর্ড।

ভারতীয়দের মধ্যে এই কীর্তি আগে ছিল ঈশান কিষানের দখলে। ৫২ ইনিংসে তিনি মেরেছিলেন ৫৩টি ছক্কা। কিন্তু সূর্যবংশী সেই রেকর্ডকে অনেক দূরে ফেলে দিয়েছেন।

 

রেকর্ড ভাঙার মেশিন

২০২৫ সালে মাত্র ১৪ বছর বয়সে আইপিএলে অভিষেকের পরই আলোচনায় আসেন সূর্যবংশী। গুজরাট টাইটান্সের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে গড়েন ভারতীয়দের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড।

এরপর রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে গিয়ে মাত্র ২২৭ বলে ৫০০ রান পূর্ণ করেন, যা অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েলের ২৬০ বলের রেকর্ডকেও ছাড়িয়ে যায়।

দ্রুততম ১০০০ রানের বিশ্বরেকর্ড

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৩৬ বলে দ্বিতীয় আইপিএল সেঞ্চুরি করার পথে আরেকটি বিশ্বরেকর্ড গড়েন সূর্যবংশী, মাত্র ৪৭৩ বলে টি-টোয়েন্টিতে ১০০০ রান পূর্ণ!

এটি শুধু দ্রুততমই নয়, বরং একমাত্র ব্যাটসম্যান হিসেবে ১০০০ রান পূর্ণ করার সময় তার স্ট্রাইক রেট ছিল ২০০-এর ওপরে।

 

ছক্কা, সেঞ্চুরি, রেকর্ড—সব মিলিয়ে সূর্যবংশী এখন টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে আলোচিত নাম। তার ব্যাটে যেমন শক্তি, তেমনি আছে নিখুঁত টাইমিং ও আত্মবিশ্বাস।

মাত্র ১৫ বছর বয়সেই তিনি বুঝিয়ে দিচ্ছেন, টি-টোয়েন্টিতে ছক্কা মারা হয়তো সবার জন্য সহজ নয়, কিন্তু তার জন্য যেন সত্যিই ‘ছেলেখেলা’!