NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৬ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে এ বছর কবির ১২৭তম জন্মবার্ষিকী জাতীয় পর্যায়ে উদযাপিত হতে যাচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শনিবার (২৫ এপ্রিল) ত্রিশাল উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন আয়োজিত এক সভায় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন এ কথা জানান। 

নজরুল জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান লিটন বলেন, এ বছর জাতীয় পর্যায়ে কবির জন্মজয়ন্তী উপলক্ষে ৫ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  অনুষ্ঠানের প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন। এটি ত্রিশালবাসী তথা ময়মনসিংহবাসীর জন্য এক বিশেষ আনন্দ ও গৌরবের বার্তা।

উল্লেখ্য, আগামী ২১ মে থেকে শুরু হবে নজরুল জন্মজয়ন্তী।   

 

ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহফুজা খাতুন, অতিরিক্ত পরিচালক (ডিজিএফআই) জুলফিকার আহমেদ, যুগ্ম পরিচালক (এনএস আই) ড. সুলতানা কানিজ আয়শা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ) লুৎফুর নাহার, অতিরিক্ত পুলিশ সুপার (র‍্যাব) সামসুজ্জামান, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভুঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন প্রমুখ।