NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ২৪, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
Logo
logo

এবার ইতালিয়ান ফুটবলে বড় ধরনের রেফারিং কেলেঙ্কারির অভিযোগ


খবর   প্রকাশিত:  ২৬ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

এবার ইতালিয়ান ফুটবলে বড় ধরনের রেফারিং কেলেঙ্কারির অভিযোগ

ইতালিয়ান ফুটবলে বড় ধরনের রেফারিং কেলেঙ্কারির অভিযোগ উঠেছে, যার কেন্দ্রে রয়েছেন সিরি আ ও সিরি বি’র রেফারি নিয়োগকারী দলের প্রধান জিয়ানলুকা রোচ্চি। তার বিরুদ্ধে ‘স্পোর্টিং ফ্রড’ বা ক্রীড়া জালিয়াতির অভিযোগে তদন্ত চলছে। 

বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কিছু ক্লাবকে সুবিধা দিতে রেফারি নিয়োগ ও ভিএআর সিদ্ধান্তে প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে।

ইতালিয়ান গণমাধ্যম গেজেটা দেল্লো স্পোর্ট জানিয়েছে, তদন্তটি মূলত ২০২৪-২৫ মৌসুমের ঘটনাগুলোকে ঘিরে।

বিশেষ করে ইন্টার মিলানের ম্যাচগুলোতে রেফারি নিয়োগ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

 

তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ২০২৫ সালের ২০ এপ্রিল বোলোগ্না বনাম ইন্টার মিলৈান ম্যাচে আন্দ্রে কলম্বোকে নিয়োগ দিতে রোচ্চি প্রভাব খাটিয়েছিলেন কি না। অভিযোগ রয়েছে, ইন্টার মিলান সম্ভাব্য রেফারি দানিয়েলে ডোভেরিকে নিয়ে অসন্তুষ্ট ছিল। এমনকি দাবি উঠেছে, রোচ্চি ও অন্যান্য রেফারিং কর্মকর্তারা আলোচনার মাধ্যমে ইচ্ছাকৃতভাবে ডোভেরিকে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো থেকে দূরে রাখেন।

 

আরেকটি ঘটনা ২০২৫ সালের ১ মার্চ সেরি আ’র উদিনেস বনাম পারমা ম্যাচকে ঘিরে। তদন্তকারীদের ধারণা, রোচ্চি ভিএআর রুমে গিয়ে সম্ভাব্য পেনাল্টির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য চাপ দেন। পরে ভিডিও রিভিউয়ের মাধ্যমে পেনাল্টি দেওয়া হয়।

এছাড়া ইন্টার মিলান বনাম হেলেস ভেরোনা ম্যাচেও ভিএআর সিদ্ধান্ত ও পরবর্তী শাস্তিমূলক পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠেছে।

 

চলমান এই তদন্তের ফলাফল ইতালিয়ান ফুটবলের রেফারিং কাঠামো এবং সেরি আ’র রেফারি নিয়োগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।