NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ২৪, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
Logo
logo

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব ডা. শফিকুর রহমানের


খবর   প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব ডা. শফিকুর রহমানের

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ঢাকায় লোডশেডিং পরীক্ষামূলকভাবে চালু করার ঘোষণার পরিপ্রেক্ষিতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জাতীয় সংসদকেও লোড শেডিংয়ের আওতায় আনার প্রস্তাব করেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংসদে তিনি এ প্রস্তাব দেন।

এ সময় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ অধিবেশন চালাতে সমস্যার কথা বলা হলে তিনি বলেন, ‘আমি সংসদ ভবন বলেছি। সংসদের অধিবেশন আমি বলিনি।

অধিবেশনের বাইরে অনেক কর্মকাণ্ড আছে, আমি সেই কথাটাই বলেছি।’

 

তিনি বলেন, ‘খনিজসম্পদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী যে প্রস্তাবটা এ সংসদে এনেছেন—ঢাকায় লোড ম্যানেজমেন্টের ব্যাপারে। আমি বলব যে মেহেরবানি করে এটা যেন সংসদ থেকে শুরু করা হয়। সংসদ যেন এর বাইরে না থাকে।

ওই লোড ম্যানেজমেন্টের আওতায় সংসদও যেন থাকে। এখানেও যদি ঢাকার অন্য অংশে এক ঘণ্টা থাকে, এখানেও এক ঘণ্টা যেন বিদ্যুৎ না থাকে। এখান থেকে শুরু হোক, তাহলে জনগণ বুঝবে যে আমরা আসলে বাংলাদেশকে একটা ইউনিফর্ম কান্ট্রি হিসেবে বিল্ডআপ করতে চাচ্ছি।’

 

এর আগে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে ঢাকায় সেদিন লোডশেডিংয়ের সিদ্ধান্তের কথা জানান।