NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ২৪, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
Logo
logo

ইউক্রেনে রুশ হামলায় নিহত ২, আহত ৮


খবর   প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

ইউক্রেনে রুশ হামলায় নিহত ২, আহত ৮

ইউক্রেনের দনিপ্রো শহরে রুশ হামলায় দুজন নিহত হওয়ার পাশাপাশি আটজন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বৃহস্পতিবার এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

গভর্নর ওলেক্সান্ডার হানজা টেলিগ্রামে জানান, নিহতের সংখ্যা দুই এবং আহত আটজন। এ ছাড়া একজন এখনো নিখোঁজ রয়েছেন।

 

এর আগে এক পোস্টে তিনি জানান, আহতদের মধ্যে ৯ ও ১৪ বছর বয়সী দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো বলেন, হামলায় একটি অ্যাপার্টমেন্ট ভবন, একটি দোকান এবং একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

চার বছর ধরে চলা এই যুদ্ধে মস্কো প্রায় প্রতি রাতেই ইউক্রেনে শত শত ড্রোন হামলা চালাচ্ছে। এর জবাবে কিয়েভও নিয়মিত রাশিয়ার ভেতরে হামলা চালিয়ে যাচ্ছে।

 

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত লাখো মানুষ নিহত এবং কোটির বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এটিকে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে।