NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

ইরানের হয়ে অস্ত্র পাচারের অভিযোগে এক নারী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৬, ০৮:০৪ এএম

ইরানের হয়ে অস্ত্র পাচারের অভিযোগে এক নারী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে

ইরানের হয়ে অস্ত্র পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক নারীকে গ্রেপ্তার করেছে ফেডারেল কর্তৃপক্ষ। শামিম মাফি নামের ওই নারী ইরান থেকে যুদ্ধবিধ্বস্ত সুদানে ড্রোন, বোমা ও গোলাবারুদ সরবরাহে মধ্যস্থতা করেছেন বলে অভিযোগ রয়েছে। এমনকি ২০২৫ সালে ৭ মিলিয়ন ডলারের বেশি লেনদেনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। 

এবিসি নিউজ ফেডারেল প্রসিকিউটরদের তথ্যের বরাতে জানায়, শনিবার রাতে  ৪৪ বছর বয়সী শামিম মাফি নামের ওই নারীকে লস অ্যাঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আটক করা হয়।

 

মার্কিন অ্যাটর্নি  বিল এসাইলি রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, শামিম মাফি  ইরান ও সুদানের সশস্ত্র বাহিনীর মধ্যে ‘ড্রোন, বোমা, বোমার ফিউজ এবং লক্ষাধিক গুলি’ বিক্রির মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন।

রবিবার পর্যন্ত ওই নারীর কোনো আইনজীবীর তথ্য পাওয়া যায়নি। তার সঙ্গে যোগাযোগের কোনো নম্বরও শনাক্ত করা যায়নি। 

এ সময় বিল এসোয়েলি একটি ছবিও প্রকাশ করেন, যেখানে দেখা গেছে এফবিআই জ্যাকেট পরা একজন সদস্য টার্মিনালের বাইরের এক গাড়িতে ওই নারীকে উঠাচ্ছেন।

 

প্রসিকিউটরদের ভাষ্য অনুযায়ী, শামিম মাফি একজন ইরানি নাগরিক। তিনি ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দার মর্যাদা পান।

গত ১২ মার্চ দাখিল করা ফৌজদারি অভিযোগে বলা হয়েছে, ও্ই নারী এবং তার এক সহযোগী ওমানে ‘অ্যাটলাস ইন্টারন্যাশনাল বিজনেস’ নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে অস্ত্র ও গোলাবারুদ পাচার করতেন। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির মাধ্যমে ৭ মিলিয়ন ডলারের বেশি লেনদেন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

 

আদালতের নথি অনুযায়ী, ওই নারী ও তার সহযোগী সুদানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে ৫৫ হাজার বোমার ফিউজ সরবরাহের চুক্তিও করেন।

অভিযোগপত্রে বলা হয়, এই লেনদেনের অংশ হিসেবে ওই নারী সুদানের জন্য বোমার ফিউজ কিনতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড ক্রপসের কাছে একটি লেটার অব ইন্টেন্ট জমা দেন।

শামিম মাফি নামের সেই নারীকে সোমবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি ফেডারেল আদালতে হাজির করা হবে। অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ২০ বছর কারাদণ্ড হতে পারে।

উল্লেখ্য, সুদানের চলমান গৃহযুদ্ধ দেশটিতে ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করেছে।

খাদ্যসংকট তীব্র আকার ধারণ করেছে এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে।