NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ২৪, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
Logo
logo

হরমুজে মার্কিন চাপ অব্যাহত, ফের বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৬, ১০:০৪ এএম

হরমুজে মার্কিন চাপ অব্যাহত, ফের বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা

অবরুদ্ধ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবরোধ পরিস্থিতিকে আরো জটিল করে করে তুলেছে।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধবিরতির মধ্যে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত থাকায় প্রণালিটি পুনরায় চালুর প্রাথমিক সিদ্ধান্ত থেকে সরে এসেছে তেহরান। এ সময় এই প্রণালিতে চলাচলরত একটি জাহাজে গুলির খবর পাওয়া গেছে।

 

বিশ্বজুড়ে অপরিশোধিত তেল ও জ্বালানি ট্যাঙ্কারের অবস্থান, গতিবিধি এবং কার্গো পরিবহন ট্র্যাক এবং সামুদ্রিক গোয়েন্দা পরিষেবা সংস্থা ট্যাঙ্কার ট্র্যাকার জানায়, গুলির ঘটনার পর বেশ কয়েকটি জাহাজকে এই প্রণালিটি থেকে ফেরত যেতে বাধ্য করা হয়। এর মধ্যে একটি ভারতীয় পতাকাবাহী সুপার ট্যাংকারও ছিল।

এ পরিস্থিতি বৈশ্বিক অর্থনীতিতে চলমান জ্বালানি সংকটকে আরো তীব্র করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাতের ঝুঁকিও বাড়ছে।

যদিও মধ্যস্থতাকারীরা এখনো একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে আশাবাদী।

 

এদিকে, ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি ঘোষণা দিয়েছেন, ‘হরমুজ প্রণালি এখন কঠোর সামরিক নিয়ন্ত্রণে রয়েছে।’

বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য এখন থেকে আইআরজিসি নৌবাহিনীর অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে বলেও জানান তিনি।