NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ২৪, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
Logo
logo

স্ক্রিনশট ফাঁস, অভিনেত্রীর বিরুদ্ধে মামলা করলেন ক্রিকেটার


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৬, ১০:০৪ এএম

স্ক্রিনশট ফাঁস, অভিনেত্রীর বিরুদ্ধে মামলা করলেন ক্রিকেটার

ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এবার তার নাম জড়িয়েছে বলিউডের বাঙালি অভিনেত্রী তানিয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে। অভিনেত্রীর দাবি, স্ক্রিনশট ফাঁসের পর তার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন চাহাল।

ওটিটি প্ল্যাটফর্মের সাহসী ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া তানিয়া চট্টোপাধ্যায় সম্প্রতি দাবি করেন, ভারতীয় এই স্পিনার নাকি তাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছেন।

বিষয়টি প্রকাশ্যে আসার পর তিনি ছবিশিকারিদের সামনে নিজের ফোন দেখিয়ে কিছু কথোপকথনের স্ক্রিনশটও উপস্থাপন করেন।

 

তবে এই ঘটনা ঘিরে তৈরি হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। পরে অভিনেত্রী নিজেই জানান, বিষয়টি তিনি হালকা মেজাজে বলেছিলেন, কিন্তু তা এতটা ছড়িয়ে পড়বে তিনি ভাবেননি।

তানিয়া বলেন, ‘কথাটা আমি একেবারেই হালকা মেজাজে বলেছিলাম।

সেটা এত বেশি ছড়িয়ে যাবে, বুঝিনি। আর আমাকেই সবাই বেশি ট্রোল করছে। আমারই বদনাম হচ্ছে। ওর (যুজবেন্দ্র) তো সবই ঠিক আছে, কিছুই হচ্ছে না।
উল্টো উনিই আমার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।’

 

এর আগে সাংবাদিকদের সামনে তানিয়া দাবি করেন, চাহাল তাকে মেসেজ করে লেখেন, ‘আপনি দেখতে মিষ্টি’। সেই সময় তিনি নিজের ফোনও দেখান, যেখানে কিছু ছবি ও ইনবক্স মেসেজ ছিল বলে দাবি করেন অভিনেত্রী।

তার আরো অভিযোগ, ঘটনার পর চাহালের টিমের পক্ষ থেকেও নাকি তাকে যোগাযোগ করা হয় এবং মেসেজগুলো মুছে ফেলতে চাপ দেওয়া হয়।

এই বিতর্কের মধ্যেই ক্রিকেটার যুজবেন্দ্র চহলকে ঘিরে পুরোনো সম্পর্ক ও ব্যক্তিগত জীবন নিয়েও আবার আলোচনা শুরু হয়েছে।

পেশায় নৃত্যশিল্পী ধনশ্রীর সঙ্গে বিয়ে হলেও পরবর্তীতে তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয় এবং শেষ পর্যন্ত বিচ্ছেদ ঘটে। এর পর থেকেই একাধিক ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তার নাম বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে।

 

বর্তমানে জাতীয় দলে নিয়মিত না হলেও আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলছেন এই লেগ স্পিনার।