NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ২৪, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
Logo
logo

মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজ


খবর   প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২৬, ১০:০৪ এএম

মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজ

মিরপুরে লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। তবে সাইফ হাসান ও লিটন দাসের জুটিতে জয়ের আশা দেখছিল স্বাগতিকেরা। কিন্তু শেষ দিকে ব্যাটিং ব্যর্থতায় পরাজয় দেখল অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দল।

ম্যাচ শেষে তাই মিরাজের কাছে জানতে চাওয়া হয় কোথায় হারল বাংলাদেশ দল।

পুরস্কার বিতরণী মঞ্চে দার্শনিক উত্তর দিলেন অধিনায়ক। সঙ্গে অতি আত্মবিশ্বাসের গল্পও শোনালেন তিনি। মাঝে মাঝে এমনটা (হার) হতে পারে বলে জানান মিরাজ।

 

প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ২৬ রানে হারার পর মিরাজ বলেছেন, ‘মাঝে মাঝে এমনটা হতেই পারে।

আমি মনে করি সবাই উত্তেজিত ছিল এবং প্রত্যেকে জিততে চেয়েছিল। তবে মাঝে মাঝে এমনটা হতেই পারে।’

 

শেষ দিকে জুটি গড়তে না পারায় জয় পাওয়া হয়নি বলে মনে করেন মিরাজ। বাংলাদেশি অলরাউন্ডার বলেছেন, ‘অবশ্যই আমাদের ভালোভাবে শেষ করা উচিত ছিল।

অন্যথা আমরা জিততে পারি না। কারণ রান তাড়ার সময় বড় জুটির দরকার হয়। যদি বড় জুটি গড়তে পারতাম তাহলে নিশ্চিতভাবেই জিততাম।’

 

ফিল্ডিংয়ের সময় দুটি ক্যাচ মিস করেছে বাংলাদেশ। তা নিয়েও আক্ষেপ করলেন মিরাজ।

তিনি বলেছেন, ‘আমরা সত্যি ভালো বোলিং করেছি। ২৭০ রানও এই উইকেটে কঠিন ছিল না। যদি ওই দুটি ক্যাচ নিতে পারতাম তাহলে ২০০ রানের নিচে আটকাতে পারতাম। এটা আমাদের ছোট ভুল ছিল।’