NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ২৪, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
Logo
logo

চুপিসারে বিয়ে করলেন সেই জুবিন


খবর   প্রকাশিত:  ১৭ এপ্রিল, ২০২৬, ০৮:০৪ পিএম

চুপিসারে বিয়ে করলেন সেই জুবিন

একদম চুপিসারেই বিয়ে সেরেছেন ‘লুট গায়ে’ খ্যাত ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নটিয়াল। উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকায় পারিবারিক আয়োজনে শৈশবের এক বান্ধবীকে তিনি বিয়ে করেছেন বলে খবর।

যদিও শুরুতে এ বিষয়ে প্রকাশ্যে কিছু জানাননি শিল্পী, পরে এক সাক্ষাৎকারে বিয়ের খবর নিশ্চিত করেন। 

জানা গেছে, স্থানীয় গাড়োয়াল প্রথা মেনে ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান।

সেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা।

 

সূত্রের দাবি, জুবিন নটিয়াল সবসময়ই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন। তাই কোনো বড়সড় তারকাখচিত আয়োজন না করে একান্ত আপনজনদের নিয়েই বিশেষ দিনটি উদযাপন করেছেন।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে বিয়ের পোশাকে দেখা গেছে গায়ককে।

তবে নববধূর মুখ স্পষ্ট দেখা যায়নি।

 

জুবিন নটিয়াল বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী। ২০১১ সালে ‘এক্স ফ্যাক্টর ইন্ডিয়া’–তে অংশ নেওয়ার মাধ্যমে পরিচিতি পান। পরে তিনি বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন।

 

তার উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘তুম হি আনা’ (মারজাওয়াঁ), ‘রাতা লম্বিয়াঁ’ (শেরশাহ), ‘তুঝে কিতনা চাহেঁ অউর হাম’ (কবীর সিং), ‘কিন্না সোনা’ (মারজাওয়াঁ), ‘বন্দিয়া’ (জজবা), ‘দিল জানিয়ে’ (খানদানি শফাখানা), ‘প্যায়ার তো থা’ (বালা), ‘সো গয়া ইয়ে জহাঁ’ (বাইপাস রোড), ‘ম্যাঁ জানতা হুঁ’ (দ্য বডি) এবং ‘মেহেরবানি’ (দ্য শওকিনস)।