NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ২৪, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
Logo
logo

পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি


খবর   প্রকাশিত:  ১৪ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি

ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ষোড়শ লিওকে নিয়ে ট্রাম্পের অশালীন মন্তব্য নিয়ে ক্ষিপ্ত হয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি বলেছেন, ট্রাম্প পোপকে নিয়ে যা বলেছেন, তা ‘গ্রহণযোগ্য’ নয়।

 

মেলোনি বলেন, “পবিত্র পোপ সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য আমার কাছে গ্রহণযোগ্য নয়। পোপ হলেন ক্যাথলিক চার্চের প্রধান। তিনি শান্তির আহ্বান জানাবেন এবং সব ধরনের যুদ্ধের নিন্দা করবেন—এটাই তো স্বাভাবিক এবং সঠিক।”

এদিকে ট্রাম্প গতকাল সাংবাদিকদের বলেন, “আমরা এমন কোনো পোপকে পছন্দ করি না যিনি বলছেন পারমাণবিক অস্ত্র থাকলেও ঠিক আছে। তিনি এমন একজন মানুষ, যিনি চান আমরা এমন দেশের সঙ্গে হেলাফেলা করি যারা পারমাণবিক অস্ত্র তৈরি করে পুরো বিশ্বকে ধ্বংস করে দেবে।”

এছাড়া ট্রাম্প পোপকে ‘দুর্বল’ এবং আন্তর্জাতিক সম্পর্কের জন্য অনুপযুক্ত হিসেবে অভিহিত করেন।