NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল
Logo
logo

ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত ৫ ফিলিস্তিনি


খবর   প্রকাশিত:  ২৮ ডিসেম্বর, ২০২৪, ০৬:৪৬ এএম

>
ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত ৫ ফিলিস্তিনি
 
 

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গতকাল রামাল্লার কাছে ইসরায়েল বাহিনী এক গ্রেপ্তার অভিযান চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় এক ফিলিস্তিনি নিহত হন। তাৎক্ষণিক এ নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনী বা পুলিশ। ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি সাঁজোয়া যানগুলোতে একদল ফিলিস্তিনি পাথর নিক্ষেপ করছিল। থেমে থেমে গুলির শব্দও শোনা যায়।

ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত জানিয়েছে, অভিযানে তিন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা ইসরায়েলিদের ওপর হামলার পরিকল্পনা করছিলেন। সামরিক বাহিনী ও পুলিশের বিবৃতি অনুযায়ী, গতকালের অভিযানে ‘সন্ত্রাসী’ সন্দেহে ২০ জনকে আটক করা হয়েছে।

এর আগে গতকাল মুহাম্মদ হাসান মুহাম্মদ আসাফ নামের ৩৪ বছর বয়সী এক ফিলিস্তিনি আইনজীবীও ইসরায়েলি সামরিক বাহিনীর গুলিতে নিহত হন। ফিলিস্তিনে ইসরায়েলি বসতি স্থাপনের তথ্য সংরক্ষণ ও এর বিরুদ্ধে লবিং করে আসা ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের একটি বিভাগে কাজ করতেন আসাফ। বুকে গুলি করে তাঁকে নাবলুসে হত্যা করা হয় বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

ফিলিস্তিন ন্যাশনাল ইনিশিয়েটিভের মহাসচিব মুস্তাফা বারঘোতি বলেন, ‘এসব হত্যাকাণ্ড বিপজ্জনক উসকানি। আমার মনে হয়, এই সংঘাত বড় ধরনের ইন্তিফাদায় রূপ নিতে পারে।’ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে ২০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

গত তিন সপ্তাহে ইসরায়েলে ৪টি হামলায় ১৪ জন নিহত হন। এসব হামলার পর পশ্চিম তীরে অভিযান জোরদার করে ইসরায়েল। এসব হামলার মধ্যেই মধ্য তেল আবিবে একটি বন্দুক হামলার ঘটনা ঘটে।