NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ২৪, ২০২৬ | ৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ


খবর   প্রকাশিত:  ১১ এপ্রিল, ২০২৬, ১০:০৪ এএম

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ

যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের ‘প্রেস মিনিস্টার’ পদ থেকে পদত্যাগ করেছেন সাংবাদিক আকবর হোসেন মজুমদার।

শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে এ কথা জানান তিনি।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ডিয়ার অল - লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আমি পদত্যাগ করেছি। একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণে সেখানে দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না।

বিষয়টির সঙ্গে অন্য কোনও কিছুর সম্পর্ক নেই। ধন্যবাদ।

 

এর আগে, অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ২৪ নভেম্বর দুই বছর মেয়াদে বিবিসির ঢাকা ব্যুরোর সাংবাদিক আকবর হোসেন মজুমদারকে এ পদে নিয়োগ দেয়।