NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ২৪, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
Logo
logo

লেবাননের যুদ্ধবিরতির ডাকে কী বলছে ইসরায়েল?


খবর   প্রকাশিত:  ১০ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

লেবাননের যুদ্ধবিরতির ডাকে কী বলছে ইসরায়েল?

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিব এবং সরাসরি আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। বৃহস্পতিবার আলজাজিরার এক প্রতিবেদনে তিনি বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত ‘ইতিবাচক প্রতিক্রিয়া’ পাওয়া গেছে।

প্রেসিডেন্ট আউন বলেন, ‘লেবাননের বর্তমান পরিস্থিতির একমাত্র সমাধান হলো ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি করা।’ 

এর আগে ‘যত তাড়াতাড়ি সম্ভব’ লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
তিনি বলেন, লেবানন থেকে সরাসরি আলোচনার বসার অনুরোধ জানানো হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরও লেবাননে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছিল ইসরায়েল। এতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্মত দুই সপ্তাহের চলমান যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার ঝুঁকি তৈরি করেছে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। 

তবে এই হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্রেরও ওপরও চাপ বাড়ছিল বলে জানা গেছে।
এর মধ্যে লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করতে নেতানিয়াহুর নির্দেশের কথা জানা গেল।