NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ২৪, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
Logo
logo

বিরোধী দলেও মুক্তিযোদ্ধা আছেন : প্রতিমন্ত্রীর দাবির জবাবে স্পিকার


খবর   প্রকাশিত:  ০৮ এপ্রিল, ২০২৬, ১০:০৪ এএম

বিরোধী দলেও মুক্তিযোদ্ধা আছেন : প্রতিমন্ত্রীর দাবির জবাবে স্পিকার

বি‌রোধী দল জামায়া‌তে ইসলামী‌তে মু‌ক্তি‌যোদ্ধা নেই- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দা‌বির জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ব‌লে‌ছেন, বিরোধী দলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা রয়েছেন। আমি নিজেও দেখেছি, গাজী নজরুল ইসলাম একজন মুক্তিযোদ্ধা।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তা‌বের ওপর আলোচনার সময় স্পিকার ও প্রতিমন্ত্রীর ম‌ধ্যে এই কথোপকথন হয়।

সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম গত রবিবার সংস‌দে বলেন, নবম সে‌ক্টরে মেজর জ‌লিলের নেতৃত্বে মু‌ক্তিযুদ্ধ করেছেন।

কিন্তু আওয়ামী লীগ আম‌লে তার নাম মু‌ক্তি‌যোদ্ধার তা‌লিকা থে‌কে বাদ দেওয়া হয়।

 

একাত্ত‌রে পা‌কিস্তান সেনাবা‌হিনীর তৎকালীন ক্যাপ্টেন হা‌ফিজ উদ্দিন আহমদ বিদ্রোহ ক‌রে মু‌ক্তিযু‌দ্ধে যোগ দেন। নবম সে‌ক্টে‌রে যুদ্ধ করেন। বীর‌ত্বের জন্য তাকে বীর বিক্রম খেতাব দেওয়া হয় মু‌ক্তিযু‌দ্ধের পর।

বর্তমান সংস‌দে স্পিকা‌রের দা‌য়িত্ব পালন কর‌ছেন তি‌নি।

 

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মঙ্গলবার সংস‌দে বক্তৃতার সময় স্পিকার‌কে উদ্দেশ্য করে ব‌লেন, আপনাকে দেখলে এখানে অনেকের ভালো লাগবে, কারও কারও ভালো লাগবে না। কিন্তু আপনি ১৯৭১ সালকে প্রতিনিধিত্ব করছেন।

সরকারি দলের বেঞ্চে অনেক মুক্তিযোদ্ধা র‌য়ে‌ছে জা‌নি‌য়ে প্রতিমন্ত্রী বিএন‌পির ক‌য়েকজন এম‌পির নাম ব‌লেন।

তি‌নি এরপর ব‌লেন, বিরোধী দলের বেঞ্চের মধ্যে খুঁজে পাওয়ার কোন সুযোগ নেই। এ সময় বিরোধী দলের সদস্যরা হৈ চৈ করেন।

 

তখন স্পিকার বলেন, বিরোধী দলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা রয়েছেন। আমি নিজেও দেখেছি, গাজী নজরুল ইসলাম একজন মুক্তিযোদ্ধা। এরপর বি‌রোধী দ‌লের এম‌পিরা শান্ত হন।

প্রতিমন্ত্রী আবার বক্তব্য শুরু ক‌রেন।