NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ২৪, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
Logo
logo

স্থায়ী সমাধান ছাড়া যুদ্ধবিরতিতে রাজি নয় ইরান


খবর   প্রকাশিত:  ০৭ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

স্থায়ী সমাধান ছাড়া যুদ্ধবিরতিতে রাজি নয় ইরান

ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি গণমাধ্যম ‘ইরনা’।

ইরনা’র খবরে বলা হয়েছে, তেহরান এই প্রস্তাব গ্রহণ না করে তাঁর অবস্থান মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কাছে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে।

প্রস্তাব প্রত্যাখ্যান করে ইরান জানিয়েছে, সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং স্থায়ীভাবে সংঘাতের অবসানই একমাত্র সমাধান। এ সময় দেশটি স্থায়ী যুদ্ধবিরতির ওপর জোর দেয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। একই সঙ্গে এসব হামলার পাল্টা জবাবও দিচ্ছে ইরান।