NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ২৪, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার বক্স অফিসে দারুণ আয় দিয়ে শুরু হলো নতুন ‘ইনসিডিয়াস’ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭
Logo
logo

প্রয়োজনে কুয়েতকে মানবিক সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৩ এপ্রিল, ২০২৬, ০৬:০৪ পিএম

প্রয়োজনে কুয়েতকে মানবিক সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মধ্যপ্রাচ্যের পরিবর্তনশীল আঞ্চলিক পরিস্থিতির মধ্যে কুয়েতকে প্রয়োজনবোধে মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশের প্রস্তুতির কথা জানিয়েছেন। দেশটির প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেছেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ঢাকায় নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী থানায়ুন আব্দুল ওয়াহাব হামাদাহের সৌজন্য সাক্ষাৎকালে এ আশ্বাস দেওয়া হয়।

বৈঠকে প্রতিমন্ত্রী কুয়েতে বসবাসরত প্রায় ৩ লাখ বাংলাদেশি প্রবাসীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য কুয়েতকে ধন্যবাদ জানান।

 

রাষ্ট্রদূত যুদ্ধের প্রারম্ভিক পর্যায়ে বাংলাদেশের সংহতি প্রকাশ এবং দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ সহজতর করার প্রশংসা করেন। প্রতিমন্ত্রী কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে সংঘাত সমাধানের পক্ষে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

উভয় পক্ষ জ্বালানি, অবকাঠামো, তথ্যপ্রযুক্তি ও হালাল খাদ্য খাতে বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশ কুয়েতি বিনিয়োগকারীদের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাই-টেক পার্কে সুযোগ অন্বেষণের আমন্ত্রণ জানায়।

 

কুয়েতি রাষ্ট্রদূত জাতিসংঘ ও ওআইসি-সহ বহুপক্ষীয় ফোরামে বাংলাদেশের সমর্থনের কথা স্বীকার করেন। আর প্রতিমন্ত্রী রোহিঙ্গা মানবিক সহায়তায় কুয়েতের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন।

তারা আরো উচ্চপর্যায়ের সফর এবং সহযোগিতা জোরদারে নিয়মিত দ্বিপক্ষীয় সম্পৃক্ততার গুরুত্বের ওপর জোর দেন।