NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ২৪, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার বক্স অফিসে দারুণ আয় দিয়ে শুরু হলো নতুন ‘ইনসিডিয়াস’ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭
Logo
logo

লেবাননের দক্ষিণাঞ্চল ‘স্থায়ীভাবে’ দখল করতে চায় ইসরায়েল


খবর   প্রকাশিত:  ০১ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

লেবাননের দক্ষিণাঞ্চল ‘স্থায়ীভাবে’ দখল করতে চায় ইসরায়েল

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে এবার দেশটির দক্ষিণাঞ্চলের কিছু অংশ ‘স্থায়ীভাবে’ দখলে নেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল।

মঙ্গলবার (৩১ মার্চ) এক ভিডিও বার্তায় এ কথা জানান ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

তিনি বলেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) লেবাননের ভেতরে একটি ‘নিরাপত্তা অঞ্চল’ গড়ে তুলবে। লিতানি নদী পর্যন্ত পুরো এই অঞ্চলের নিরাপত্তা পূর্ণ নিয়ন্ত্রণে রাখবে আইডিএফ।

 

প্রসঙ্গত, লিতানি নদী লেবাননের দীর্ঘতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ নদী, যা বেকা উপত্যকা থেকে উৎপন্ন হয়ে ভূমধ্যসাগরে পতিত হয়েছে।

কাটজ আরো দাবি করেন, ‘যুদ্ধের কারণে বাস্তুচ্যুত লেবাননের বাসিন্দাদের ওই এলাকায় ফিরে আসতে দেওয়া হবে না।’ একই সঙ্গে সীমান্তবর্তী গ্রামগুলোতে গাজার মতো অভিযান চালানোর ইঙ্গিত দেন তিনি।

উল্লেখ্য, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই ঘোষণা এসেছে।