NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ২৪, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার বক্স অফিসে দারুণ আয় দিয়ে শুরু হলো নতুন ‘ইনসিডিয়াস’ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭
Logo
logo

ঈদের ছুটি শেষে আজ বসছে সংসদ অধিবেশন


খবর   প্রকাশিত:  ২৯ মার্চ, ২০২৬, ০৯:০৩ এএম

ঈদের ছুটি শেষে আজ বসছে সংসদ অধিবেশন

ঈদুল ফিতর ও পবিত্র রমজানের দীর্ঘ ছুটি শেষে আজ রবিবার (২৯ মার্চ) পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। গত ১২ মার্চ শুরু হওয়া এই ঐতিহাসিক অধিবেশনটি গত ১৫ মার্চ মুলতবি করা হয়েছিল।

আজ অধিবেশনের তৃতীয় দিনে সরকারি ও বিরোধী দলের সরব উপস্থিতিতে সংসদ প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

সংসদ সচিবালয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

সরকার ও বিরোধী দলের সদস্যরা অংশ নেবেন এ আলোচনায়। এ ছাড়া মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব ও জাতীয় জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন ও সেই নোটিশের ওপর আলোচনার আলোচনার কর্মসূচি রয়েছে। 

 

সংসদের কার্য-উপদেষ্টা কমিটির পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের এই প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। এই দীর্ঘ অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাস এবং সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক সমস্যা নিয়ে আলোচনার কথা রয়েছে।

 

উল্লেখ্য, গতকালের সংসদীয় কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে কঠোর নির্দেশনা দিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, আজকের অধিবেশনে জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী এ বিষয়ে ৩০০ বিধিতে একটি বিস্তারিত বিবৃতি প্রদান করবেন।