NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ২৪, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার বক্স অফিসে দারুণ আয় দিয়ে শুরু হলো নতুন ‘ইনসিডিয়াস’ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭
Logo
logo

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ২৯০ সেনা আহত : সেন্টকম


খবর   প্রকাশিত:  ২৬ মার্চ, ২০২৬, ১০:০৩ এএম

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ২৯০ সেনা আহত : সেন্টকম

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ২৯০ জন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

সেন্টকমের এক মুখপাত্র বলেন, যুদ্ধ শুরুর পর থেকে আহত হওয়া সেনাদের মধ্যে ২৫৫ জন ইতোমধ্যে সুস্থ হয়ে পুনরায় দায়িত্বে ফিরেছেন। এছাড়া ১০ জনের অবস্থা গুরুতর।

তবে বাকি ২৫ জনের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

 

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ‘এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। একই দিনে ইসরায়েলও ‘লায়ন রোর’ নামে পৃথক অভিযানে অংশ নেয়। এর জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্য মার্কিন ঘাঁটি থাকা বিভিন্ন দেশে পাল্টা হামলা চালায় তেহরান।

এরপর পুরো অঞ্চলজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ে।

 

প্রায় চার সপ্তাহ ধরে চলমান এই যুদ্ধে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি ও স্থাপনাও ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও একাধিক সামরিক উড়োজাহাজ ও যুদ্ধবিমান ধ্বংস হওয়ার খবরও পাওয়া গেছে।

সূত্র : বিবিসি