NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল
Logo
logo

বাংলাদেশ থেকে আরও চিকিৎসক-নার্স নিতে কুয়েতকে অনুরোধ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:১২ এএম

>
বাংলাদেশ থেকে আরও চিকিৎসক-নার্স নিতে কুয়েতকে অনুরোধ

বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের জন্য কুয়েতে কর্মসংস্থান বাড়াতে দেশটির বিদায়ী রাষ্ট্রদূতকে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

মঙ্গলবার (৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাতে যান রাষ্ট্রদূত আদেল মোহাম্মেদ এ এইচ হায়াত। এ সময় প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাষ্ট্রদূত বাংলাদেশে থাকাকালীন সময়ে প্রতিমন্ত্রীকে সহায়তার জন্য ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার ব্যাপক উন্নয়ন করেছে।

প্রতিমন্ত্রী বাংলাদেশ ও কুয়েতের মধ্যে জনশক্তি, বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি ও উন্নয়ন প্রকল্পে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার জন্য রাষ্ট্রদূতের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন।

রাষ্ট্রদূত উল্লেখ করেন, বাংলাদেশ ও কুয়েত দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ফোরামে চমৎকার সম্পর্ক উপভোগ করছে। আগামী দিনে বাংলাদেশ ও কুয়েতের পারস্পরিক স্বার্থে সম্পর্ক আরও জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রদূত।