NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ২৪, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার বক্স অফিসে দারুণ আয় দিয়ে শুরু হলো নতুন ‘ইনসিডিয়াস’ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭
Logo
logo

চতুর্থ দিনে সিনেপ্লেক্সে ‘প্রিন্স’, মুহূর্তেই টিকিট সোল্ড আউট!


খবর   প্রকাশিত:  ২৪ মার্চ, ২০২৬, ০৯:০৩ পিএম

চতুর্থ দিনে সিনেপ্লেক্সে ‘প্রিন্স’, মুহূর্তেই টিকিট সোল্ড আউট!

ডিসিপি জটিলতার কারণে মুক্তির পর কয়েকদিন সিনেপ্লেক্সে প্রদর্শন থেকে বঞ্চিত ছিল ঈদের আলোচিত সিনেমা ‘প্রিন্স’। অবশেষে ঈদের চতুর্থ দিন, ২৪ মার্চ থেকে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে প্রদর্শন শুরু হয়েছে ছবিটি।

সিনেপ্লেক্স কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ‘প্রিন্স’-এর পোস্টার প্রকাশ করে জানায়, অ্যাকশন, ড্রামা ও বিনোদনে ভরপুর এই সিনেমাটি এখন বড় পর্দায় উপভোগ করা যাবে। দর্শকদের নিকটস্থ শাখায় এসে সিনেমাটি দেখার আহ্বানও জানানো হয়।

 

জানা গেছে, প্রথম শোটি বসুন্ধরা সিটি শাখায় বিকেল ৫টা ২০ মিনিটে নির্ধারণ করা হয়। তবে টিকিট অনলাইনে উন্মুক্ত হতেই মুহূর্তের মধ্যে সোল্ড আউট হয়ে যায়। দর্শকদের ব্যাপক চাহিদার কারণে পরে রাত ৮টা ৩০ মিনিটে আরো একটি শো যুক্ত করা হয়।

ছবিটির পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, শুরু থেকেই ডিসিপি জটিলতা না থাকলে ‘প্রিন্স’ সিনেপ্লেক্সে সর্বাধিক শো পেত।

তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই সব শাখায় অন্যান্য সিনেমার মতোই একাধিক শো নিয়ে চলবে ছবিটি।

 

ঈদের দিন মুক্তি পেলেও প্রযুক্তিগত জটিলতার কারণে সিনেপ্লেক্সে প্রদর্শন না হওয়ায় ভক্তদের মধ্যে কিছুটা হতাশা তৈরি হয়েছিল। তবে সিঙ্গেল স্ক্রিনসহ অন্যান্য মাল্টিপ্লেক্সে ইতিমধ্যেই দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি।

শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমায় তাকে প্রথমবারের মতো নব্বইয়ের দশকের গ্যাংস্টার চরিত্রে দেখা যাচ্ছে।

তার সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ এবং টলিউড অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম ও ইন্তেখাব দিনার।