NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ২৪, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার বক্স অফিসে দারুণ আয় দিয়ে শুরু হলো নতুন ‘ইনসিডিয়াস’ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭
Logo
logo

আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের


খবর   প্রকাশিত:  ২০ মার্চ, ২০২৬, ০৯:০৩ পিএম

আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের

পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি মসজিদে প্রবেশ করতে পারেননি। বাধ্য হয়ে তারা মসজিদের প্রবেশদ্বার এবং আশেপাশের রাস্তাগুলোতে নামাজ আদায় করেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, এদিন ইসরায়েলি সেনারা মসজিদের ভেতরের চত্বরে মুসল্লিদের প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেয়। অধিকৃত পূর্ব জেরুজালেমের দামেস্ক গেট এলাকায় মুসল্লিরা জড়ো হন। কারণ সেখান থেকেই তারা সবচেয়ে কাছে গিয়ে নামাজ পড়তে পেরেছেন।

 

জেরুজালেম গভর্নরেট এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে একে ‘ধর্মীয় স্বাধীনতার ওপর সরাসরি আঘাত’ এবং একটি ‘বিপজ্জনক উসকানি’ হিসেবে বর্ণনা করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, এসব পদক্ষেপের মূল লক্ষ্য হলো জেরুজালেমকে ইহুদিকরণ করা এবং মসজিদটিকে ফিলিস্তিনি ও ইসলামী পরিচয় থেকে বিচ্ছিন্ন করা।

 

উল্লেখ্য, ইরান যুদ্ধ শুরুর পর থেকে গত ২১ দিন ধরে আল-আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল।

গাজায় ধ্বংসস্তূপের মধ্যে ঈদ

অন্যদিকে, অবরুদ্ধ গাজা উপত্যকায় চিত্র আরও করুণ। দীর্ঘ মাসের যুদ্ধ ও ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজায় ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপের মধ্যেই ঈদের নামাজ আদায় করেছেন। যেসব মসজিদ গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তার সামনেই বা খোলা আকাশের নিচে জায়নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করেন তারা।

গণহত্যা ও বাস্তুচ্যুতির ভয়াবহ পরিস্থিতির মধ্যেও গাজার মানুষ তাদের দীর্ঘদিনের ঈদ ঐতিহ্য বজায় রাখার চেষ্টা করছেন।

 

 

 

স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের শেষ দিক থেকে ইসরায়েলি হামলায় গাজার প্রায় ১ হাজার ২৪০টি মসজিদের মধ্যে এক হাজার ১০০টির বেশি ধ্বংস হয়ে গেছে।