NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ২৪, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার বক্স অফিসে দারুণ আয় দিয়ে শুরু হলো নতুন ‘ইনসিডিয়াস’ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭
Logo
logo

ডাকে সাড়া না দেওয়ায় ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ট্রাম্প


খবর   প্রকাশিত:  ২০ মার্চ, ২০২৬, ০৯:০৩ পিএম

ডাকে সাড়া না দেওয়ায় ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ট্রাম্প

ইরান যুদ্ধ নিয়ে ন্যাটো মিত্রদের তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডাকে সাড়া না দেওয়ায় তিনি বলেছেন, ‘ইরান যুদ্ধে যোগ দিতে কিংবা হরমুজ প্রণালি সুরক্ষিত করতে বাহিনী মোতায়েন করতে ব্যর্থ হওয়ায় তারা ‘কাপুরুষ’।’

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটো এখন একটি কাগুজে বাঘ। কারণ তারা পারমাণবিক শক্তিধর ইরানকে থামাতে লড়াইয়ে অংশ নিতে চায়নি।

 

ট্রাম্প আরো বলেন, ‘এখন যেহেতু সেই লড়াইয়ে তাদের জন্য বিপদ প্রায় ছিলই না, তারা তেলের চড়া দাম নিয়ে অভিযোগ করছে যা তাদের দিতে বাধ্য করা হচ্ছে। কিন্তু হরমুজ প্রণালি খুলতে সাহায্য করতে চায় না, যা একটি সাধারণ সামরিক কৌশল এবং তেলের উচ্চমূল্যের একমাত্র কারণ।

ট্রাম্প আরো বলেন, ‘যুদ্ধের প্রভাবে তেলের বেশি দাম দিতে বাধ্য হচ্ছে বলে তারা (ন্যাটো) অভিযোগ করছে। কিন্তু তারা হরমুজ প্রণালি খুলে দিতে সহায়তা করতে চায় না।

যা একটি সহজ সামরিক পদক্ষেপ এবং তেলের দাম বাড়ার প্রধান কারণ।’

 

তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র সামরিকভাবে এই যুদ্ধে জয়ী হওয়ায় তাদের জন্য ঝুঁকি খুবই কম। তাই তাদের জন্য এটি খুবই সহজ, কিন্তু তারপরও তারা হরমুজ প্রণালি খুলে দিতে সহায়তা করতে চায় না। আমরা কাপুরুষদের মনে রাখব।