NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র ইরানকে অর্থনৈতিক ভাবে বিচ্ছিন্ন করতে ট্রাম্প প্রশাসনের নতুন অভিযান যুক্তরাষ্ট্রের প্রস্তাবে পুরো সুদানে অস্ত্র নিষেধাজ্ঞা, জাতিসংঘে চীন-রাশিয়ার আপত্তি নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট
Logo
logo

দুবাইয়ে সাংবাদিকদের ইফতার মাহফিল: গুজব ও বিভ্রান্তি রোধে সতর্ক থাকার আহ্বান


খবর   প্রকাশিত:  ১৮ মার্চ, ২০২৬, ১১:০৩ এএম

দুবাইয়ে সাংবাদিকদের ইফতার মাহফিল: গুজব ও বিভ্রান্তি রোধে সতর্ক থাকার আহ্বান

মোহাম্মদ সেলিম 
আরব আমিরাত প্রতিনিধি:

সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) সন্ধ্যায় দুবাইয়ের দেরা এলাকায় স্থানীয় একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আমিরাতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় নানা গুজব ও বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে, যা প্রবাসীদের জন্য ক্ষতির কারণ হতে পারে। এ পরিস্থিতিতে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বক্তারা।
এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আইন-কানুন কঠোরভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়। বিদেশের মাটিতে দেশের সুনাম বজায় রাখতে হলে স্থানীয় আইনকে শ্রদ্ধা করা প্রত্যেক প্রবাসীর দায়িত্ব বলেও উল্লেখ করেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র কমিউনিটি নেতা প্রকৌশলী মোঃ সালাউদ্দিন, সময় টেলিভিশনের শিবলী আল সাদিক, প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি ও ডিবিসি নিউজের প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার, কবি ওবায়দুল হক, দৈনিক সূর্যোদয়ের নাসিম উদ্দিন আকাশ, দৈনিক দেশ বার্তার সম্পাদক আবু সালেহ, দৈনিক ইত্তেফাক ও সিপ্লাস টিভির শহিদুল্লাহ শহিদ, গাজী টেলিভিশনের ফখরুদ্দীন মুন্না, বাংলাদেশ প্রতিদিন ও নাগরিক টিভির জাসেদুল ইসলাম, বায়ান্ন টিভির ওবায়দুল হক মানিক, জিবি নিউজ ২৪ এবং বঙ্গ টিভির মুহাম্মদ সেলিমসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও প্রবাসীদের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।