NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ২৪, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার বক্স অফিসে দারুণ আয় দিয়ে শুরু হলো নতুন ‘ইনসিডিয়াস’ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭
Logo
logo

ইরানের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে বাহরাইনে গ্রেপ্তার ৫


খবর   প্রকাশিত:  ১৫ মার্চ, ২০২৬, ০৯:০৩ পিএম

ইরানের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে বাহরাইনে গ্রেপ্তার ৫

সংবেদনশীল তথ্য সংগ্রহ করে তা ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কাছে পাঠানোর অভিযোগে বাহরাইনে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সরকারের এক বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বয়স ২৫ থেকে ৩৯ বছরের মধ্যে। তাদের একজন ‘ইরানের বিপ্লবী গার্ডের প্রশিক্ষণ শিবিরে নিবিড় প্রশিক্ষণ’ নিয়েছিল।

বিবৃতিতে আরো বলা হয়, ‘সে এবং অন্য আটক ব্যক্তিরা বাহরাইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থাপনার পাশাপাশি কয়েকটি হোটেলের ছবি ও অবস্থানসংক্রান্ত তথ্য সংগ্রহ করেছিল এবং সেগুলো ইরানের বিপ্লবী গার্ডের কাছে পাঠায়, যা ওই স্থানগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর প্রক্রিয়ায় সহায়তা করেছে।

 

এর আগেও বাহরাইনের কর্তৃপক্ষ ইরানের প্রতি সহানুভূতি প্রকাশের অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।