NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ২৪, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার বক্স অফিসে দারুণ আয় দিয়ে শুরু হলো নতুন ‘ইনসিডিয়াস’ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭
Logo
logo

ইরানের নতুন নেতার বেঁচে থাকা নিয়ে ট্রাম্পের সংশয়


খবর   প্রকাশিত:  ১৫ মার্চ, ২০২৬, ১০:০৩ এএম

ইরানের নতুন নেতার বেঁচে থাকা নিয়ে ট্রাম্পের সংশয়

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বর্তমান অবস্থা নিয়ে এবার সরাসরি প্রশ্ন তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা গ্রহণের পর থেকে খামেনিকে জনসমক্ষে দেখা না যাওয়ায় তিনি আদৌ জীবিত আছেন কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি জানি না সে বেঁচে আছে কি না। এখন পর্যন্ত কেউ তাকে দেখতে পারেনি।

যদি সে বেঁচে থাকে, তবে তার উচিত দেশের স্বার্থে আত্মসমর্পণ করা।’

 

এদিকে ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী হলেও ট্রাম্প এখনই তাতে সায় দিতে নারাজ। ট্রাম্প মনে করেন বর্তমান শর্তগুলো যথেষ্ট শক্তিশালী নয়। তার মতে, যেকোনো চুক্তি হতে হবে অত্যন্ত কঠোর ও দৃঢ়, যা যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করবে।

তবে সেই শর্তগুলো ঠিক কী হবে, তা কৌশলগত কারণে এখনই প্রকাশ করতে চান না তিনি।

 

এ ছাড়া বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে ট্রাম্প রাশিয়ার তেল খাতের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার ইঙ্গিত দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, ‘আমি বিশ্বের জন্য তেল চাই’। তিনি আরো জানান, ইউক্রেন যুদ্ধের কারণে আরোপিত এই নিষেধাজ্ঞাগুলো সংকট শেষ হওয়া মাত্রই আবার কঠোরভাবে রাশিয়ার উপর কার্যকর করা হবে।