NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ২৪, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার বক্স অফিসে দারুণ আয় দিয়ে শুরু হলো নতুন ‘ইনসিডিয়াস’ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭
Logo
logo

আমরা বিশ্বাস করি, সরকারি দলের শুভবুদ্ধির উদয় ঘটবে : নাহিদ ইসলাম


খবর   প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৬, ০৯:০৩ এএম

আমরা বিশ্বাস করি, সরকারি দলের শুভবুদ্ধির উদয় ঘটবে : নাহিদ ইসলাম

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা বিশ্বাস করি, সরকারি দলের শুভবুদ্ধির উদয় ঘটবে। গণভোটের গণরায় অনুযায়ী সংস্কার প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে তাঁরা শহীদদের ঋণ পরিশোধে এগিয়ে আসবে।

বৃহস্পতিবার (১২) মার্চ মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এসব কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লেখেন, আমরা এক ঐতিহাসিক দিনের সাক্ষী হয়েছি।

যে সংসদ একসময় ফ্যাসিবাদের বীজ বপন করেছিল, যে সংসদকে হাসি-ঠাট্টা, গান-বাজনা ও তোষামোদের কেন্দ্রে পরিণত করা হয়েছিল-সেই সংসদ আজ গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করেছে।

 

তিনি লেখেন, আমরা বিশ্বাস করি, সরকারি দলের শুভবুদ্ধির উদয় ঘটবে। গণভোটের গণরায় অনুযায়ী সংস্কার প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে তাঁরা শহীদদের ঋণ পরিশোধে এগিয়ে আসবে।

তিনি আরো লেখেন, শহীদদের রেখে যাওয়া বাংলাদেশ আমাদের কাছে এক পবিত্র আমানত।

আমরা কথা দিচ্ছি, আমাদের শরীরের শেষ শক্তি দিয়ে হলেও আমরা শহীদদের এই আমানত রক্ষা করব, ইনশাআল্লাহ।