NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ২৪, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘের মহাসচিব পদের দৌড়ে দ্বিতীয় দফায় এগিয়ে রদ্রিগেস-বিরকেট প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার বক্স অফিসে দারুণ আয় দিয়ে শুরু হলো নতুন ‘ইনসিডিয়াস’ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে
Logo
logo

ইরান যুদ্ধের অর্থনৈতিক প্রভাব কমানোর আহ্বান যুক্তরাজ্যের


খবর   প্রকাশিত:  ০৯ মার্চ, ২০২৬, ০৯:০৩ পিএম

ইরান যুদ্ধের অর্থনৈতিক প্রভাব কমানোর আহ্বান যুক্তরাজ্যের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব ইতোমধ্যে বিশ্ব অর্থনীতিতে পড়েছে। বাড়তে শুরু করেছে জ্বালানি তেল ও গ্যাসের দামও। তবে এর প্রভাব যেন সাধারণ মানুষের ওপর কম পড়ে সে বিষয়ে পদক্ষেপ নিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

সোমবার (৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

 

 

স্টারমার বলেন, বিশ্বনেতাদের কাজ হলো আগাম পরিস্থিতি বোঝা। সামনে কী হতে পারে তা ভাবা এবং অন্য মিত্র দেশগুলোর সঙ্গে একসঙ্গে কাজ করা।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব কমানোর আহ্বান জানিয়ে মিত্রদের উদ্দেশে স্টারমার বলেন, এই উত্তেজনার মধ্যে আজও বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। ফলে যুদ্ধে অর্থনৈতিক প্রভাব কমানোর জন্য কাজ করা জরুরি।

 

চলমান এই সংঘাত যত বেশি সময় ধরে চলবে, তত বেশি অর্থনীতির ওপর প্রভাব পড়ার সম্ভাবনা আছে বলেও জানান তিনি।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ব্রিটেন সরকারের ঋণের খরচ ইউরোপের অন্যান্য দেশ ও যুক্তরাষ্ট্রের তুলনায় বেশি বেড়ে গেছে। একই সঙ্গে ব্যাংক অব ইংল্যান্ডের চলতি বছর সুদের হার আর কমবে না বলে ধারণা করছে বিনিয়োগকারীরা।