NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ২৪, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট জাতিসংঘের মহাসচিব পদের দৌড়ে দ্বিতীয় দফায় এগিয়ে রদ্রিগেস-বিরকেট প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার বক্স অফিসে দারুণ আয় দিয়ে শুরু হলো নতুন ‘ইনসিডিয়াস’ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প
Logo
logo

পাকিস্তানের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা


খবর   প্রকাশিত:  ০২ মার্চ, ২০২৬, ০৮:০৩ পিএম

পাকিস্তানের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৯ মার্চ পাকিস্তান দলের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ১১, ১৩ ও ১৫ ম্যাচ ম্যাচ তিনটি হওয়ার কথা মিরপুর শেরেবাংলা বাংলা স্টেডিয়ামে।

কিন্তু মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে সফরটি অনিশ্চিত হয়ে পড়েছে। সংশ্লিষ্ট সূত্রের মতে, বর্তমান পরিস্থিতি যদি ভ্রমণঝুঁকি বা নিরাপত্তা উদ্বেগ বাড়িয়ে তোলে, তাহলে সফর স্থগিত বা বাতিল হতে পারে।

 

শেষ পর্যন্ত সিরিজটি যদি যথাসময়ে হয়, সে ক্ষেত্রে পূর্ণ শক্তির দল নাও পাঠাতে পারে পাকিস্তান। 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র জানিয়েছে, পাকিস্তানের লক্ষ্য এখন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। যেহেতু বাংলাদেশের বিপক্ষে সিরিজটি ওয়ানডে সংস্করণের, তাই নির্বাচকদের চোখ এখন এই দলের দিকে। 

নির্বাচক কমিটি দলে বড় পরিবর্তন আনতে পারে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে না পারা করা বাবর আজম, সাইম আইয়ুব, মোহাম্মদ নেওয়াজের জায়গায় তরুণদের সুযোগ দেওয়া হতে পারে।

 

আপাতত পাকিস্তানের টি-টোয়েন্টি ম্যাচ না থাকায় এই সংস্করণের দলে তাৎক্ষণিক পরিবর্তন আসার সম্ভাবনা কম। সূত্রের দাবি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড থেকে ধীরে ধীরে পাঁচ থেকে ছয়জনকে বাদ দেওয়া হতে পারে।

পাকিস্তান সর্বশেষ ওয়ানডে খেলেছে গত বছরের নভেম্বরে।

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সেই সিরিজে তারা ৩-০ ব্যবধানে জয় পায়।