NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

আজ এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী


খবর   প্রকাশিত:  ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ এএম

আজ এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই স্লোগানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। দিনটি উপলক্ষ্যে রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে কেন্দ্রীয়ভাবে ইফতার মাহফিলের আয়োজন করতে যাচ্ছে দলটি।

২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের উদ্যোগেই গত বছরের ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এনসিপি।

প্রতিষ্ঠার পর থেকেই রাষ্ট্রের সার্বিক সংস্কার এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজপথে সরব উপস্থিতি ছিল দলটির।

 

রাজনৈতিক অঙ্গনে আলোচিত এই দলটি সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের শরিক হিসেবে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ মোট ছয়জন প্রার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

প্রতিষ্ঠাবার্ষিকীর বিস্তারিত কর্মসূচি তুলে ধরে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, শনিবার বিকেল ৪টায় ধানমন্ডির আবাহনী মাঠে তাদের কেন্দ্রীয় ইফতার মাহফিল শুরু হবে।

জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার, ফ্যাসিবাদবিরোধী দল ও সংগঠন, সাংবাদিক, শিক্ষক, শ্রমিক এবং বিভিন্ন পেশাজীবীসহ অসংখ্য সহযোদ্ধাকে নিয়ে সম্মিলিতভাবে এই আয়োজন সম্পন্ন হবে। ইফতারের পাশাপাশি অনুষ্ঠানস্থলে চিত্রপ্রদর্শনীর ব্যবস্থা থাকবে।