NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

দেড় বছর পর ফের আগরতলা-ঢাকা-কলকাতা বাস সার্ভিস চালু


খবর   প্রকাশিত:  ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ এএম

দেড় বছর পর ফের আগরতলা-ঢাকা-কলকাতা বাস সার্ভিস চালু

দেড় বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবার চালু হলো আগরতলা-ঢাকা-কলকাতা সরাসরি আন্তর্জাতিক বাস পরিষেবা। গতকাল মঙ্গলবার ঢাকার কমলাপুর বাস ডিপো থেকে পরীক্ষামূলকভাবে রয়াল মৈত্রীর একটি বাস আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় প্রবেশ করে।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ও ভিসা জটিলতার কারণে এ বাস সার্ভিস বন্ধ ছিল। দেড় বছরের বেশি সময় পর দুই দেশের মৈত্রী ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে পরীক্ষামূলকভাবে আবার এই আন্তর্জাতিক বাসযাত্রা শুরু হয়েছে।

আপাতত সপ্তাহে দুই দিন পরীক্ষামূলকভাবে বাস চলবে। পরিস্থিতি স্বাভাবিক হলে সপ্তাহে তিন দিন করে নিয়মিত এ পরিষেবা চালু করা হবে।

 

বাস পরিষেবা আবার চালু হওয়ায় ভারত ও বাংলাদেশের মধ্যে মৈত্রী, যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বন্দরসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, এটি শুধু যাতায়াতের মাধ্যম নয়, বরং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ, সংস্কৃতি ও ব্যবসা-বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ সেতুবন্ধ।

এতে পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

 

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক শরীফুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে চালক, স্টাফসহ ৯ যাত্রী নিয়ে ইমিগ্রেশনে আসে বাসটি। প্রয়োজনীয় কার্যক্রম শেষে দুপুরের দিকে বাসটি ভারতে প্রবেশ করে। এর আগে গত ২০ ফেব্রুয়ারি পরীক্ষামূলকভাবে বাসটি ভারতে যায় এবং ২১ ফেব্রুয়ারি আবার বাংলাদেশে ফিরে আসে।