NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ২৪, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট জাতিসংঘের মহাসচিব পদের দৌড়ে দ্বিতীয় দফায় এগিয়ে রদ্রিগেস-বিরকেট প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার বক্স অফিসে দারুণ আয় দিয়ে শুরু হলো নতুন ‘ইনসিডিয়াস’ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প
Logo
logo

কার্যকর হলো ট্রাম্পের বৈশ্বিক নতুন শুল্ক


খবর   প্রকাশিত:  ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ এএম

কার্যকর হলো ট্রাম্পের বৈশ্বিক নতুন শুল্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে তিনি উচ্চ হারে আমদানি শুল্ক আরোপ করবেন। কিন্তু নতুন বৈশ্বিক শুল্ক শেষ পর্যন্ত ১০ শতাংশ হারে কার্যকর হয়েছে।

শুক্রবার সুপ্রিম কোর্ট তার ব্যাপক আমদানি শুল্কের অনেকগুলো স্থগিত করার পর তিনি বলেন, ১০ শতাংশ হারে বৈশ্বিক শুল্ক আরোপ করা হবে। তবে শনিবার তিনি আবার জানান, হার হবে ১৫ শতাংশ।

 

কিন্তু সরকারি নথি অনুযায়ী, মঙ্গলবার থেকে শুল্ক ১০ শতাংশ হারেই কার্যকর হয়েছে এবং তা বাড়ানোর কোনো নির্দেশ জারি করা হয়নি। এ বিষয়ে মন্তব্যের জন্য বিবিসি হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে।

বিনিয়োগ ব্যাংক আইএনজির বিশ্লেষক কারস্টেন ব্রেজস্কি বলেন, দ্রুত পরিবর্তিত শুল্কনীতি ব্যাবসায়িক ক্ষেত্রে বিশৃঙ্খলা ও অনিশ্চয়তা তৈরি করছে। তিনি বলেন, এটি পরিস্থিতিকে আরো বিশৃঙ্খল ও জটিল করে তুলেছে।

 

বিবিসির ‘টুডে’ অনুষ্ঠানে তিনি বলেন, অনিশ্চয়তার দিক থেকে আমরা আবার গত বছরের অবস্থায় ফিরে গেছি। এখন যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের পাল্টা পদক্ষেপ নেওয়ার ঝুঁকি বেড়েছে।

তিনি আরো বলেন, এখন পূর্ণাঙ্গ শুল্ক যুদ্ধ বা বাণিজ্য যুদ্ধের ঝুঁকি গত বছরের তুলনায় স্পষ্টতই বেশি।

শুক্রবার ট্রাম্প স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে বলা হয়, অস্থায়ী ১০ শতাংশ আমদানি শুল্কের উদ্দেশ্য হলো আন্তর্জাতিক অর্থ প্রদানের মৌলিক সমস্যাগুলো সমাধান করা এবং আমেরিকান শ্রমিক, কৃষক ও উৎপাদকদের স্বার্থে বাণিজ্য সম্পর্কের ভারসাম্য পুনর্গঠন অব্যাহত রাখা।