NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ২৪, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট জাতিসংঘের মহাসচিব পদের দৌড়ে দ্বিতীয় দফায় এগিয়ে রদ্রিগেস-বিরকেট প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার বক্স অফিসে দারুণ আয় দিয়ে শুরু হলো নতুন ‘ইনসিডিয়াস’ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর
Logo
logo

শুল্ক নিয়ে ‘খেলা’ করতে চাওয়া দেশগুলোকে ট্রাম্পের হুঁশিয়ারি


খবর   প্রকাশিত:  ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:০২ এএম

শুল্ক নিয়ে ‘খেলা’ করতে চাওয়া দেশগুলোকে ট্রাম্পের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট গত সপ্তাহে বৈশ্বিক শুল্ক বাতিল করার পর কোনো দেশ যদি ‘খেলার’ চেষ্টা করে, তবে তাদের ওপর শাস্তিমূলক উচ্চ শুল্ক আরোপ করা হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হুঁশিয়ারি দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘যে কোনো দেশ যদি ওই হাস্যকর সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নিয়ে “খেলা” করতে চায়—বিশেষ করে যেসব দেশ বছরের পর বছর, এমনকি দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্রকে “ঠকিয়েছে”—তাদের ওপর তারা যে শুল্কে সম্প্রতি সম্মত হয়েছে তার চেয়ে অনেক বেশি এবং আরো কঠোর শুল্ক আরোপ করা হবে।’

সুপ্রিম কোর্টের এ সিদ্ধান্ত ট্রাম্পের অর্থনৈতিক কর্মসূচিতে বড় আঘাত হেনেছে, যেখানে শুল্ক এবং তা দ্রুত আরোপের ক্ষমতা ছিল তার নীতির মূল উপাদান।

এ মুহূর্তে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেছেন, তিনি আশা করেন অংশীদার দেশগুলো ওয়াশিংটনের সঙ্গে করা শুল্ক চুক্তিগুলো ‘মেনে চলবে।

 

গত সপ্তাহে সুপ্রিম কোর্ট ট্রাম্পের দেশভিত্তিক শুল্কের বিরুদ্ধে রায় দিয়ে বলেছিল, জরুরি অর্থনৈতিক ক্ষমতা ব্যবহার করে শুল্ক আরোপের ক্ষেত্রে তিনি তার ক্ষমতার সীমা অতিক্রম করেছেন। এরপর ট্রাম্প পৃথক একটি আইনের অধীনে আমদানির ওপর নতুন ১৫ শতাংশ শুল্ক ঘোষণা করেন।

ট্রুথ সোশ্যালে সোমবার আরেক পোস্টে ট্রাম্প জোর দিয়ে বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে শুল্ক অনুমোদনের জন্য আমাকে কংগ্রেসে ফিরে যেতে হবে না।’

তিনি আরো দাবি করেন, আদালতের রায়ের মাধ্যমে তিনি ‘আরো বেশি ক্ষমতা ও শক্তি’ পেয়েছেন এবং বিদেশি দেশগুলোর বিরুদ্ধে ‘একেবারে ভয়াবহ’ পদক্ষেপ নিতে ‘লাইসেন্স’ ব্যবহার করতে পারেন।