NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২০ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:০২ পিএম

নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পর বহু প্রতীক্ষিত নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই সঙ্গে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনও হয়েছে। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বিশাল জনসমর্থন নিয়ে সরকার গঠন করতে পেরেছে। আমরা দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে বাবা মরহুম কে এম ওবায়দুর রহমানের কবর জিয়ারত করতে আসেন শামা ওবায়েদ। কবর জিয়ারত শেষে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের স্বার্থকে প্রায়োরিটি দিয়ে সব পররাষ্ট্রনীতি বাস্তবায়িত হবে। সব দেশের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক ও বন্ধুত্ব থাকবে।

কিন্তু সেটা হবে পারস্পরিক শ্রদ্ধা ও মর্যাদার ভিত্তিতে।’

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমার বাবা বৃহত্তর ফরিদপুর অঞ্চলের মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। ওনার সন্তান হিসেবে আমার দায়িত্ব ও কর্তব্য অনেক। অতএব শুধু সালথা-নগরকান্দা নয়, জেলার মধ্যে যে কয়টি উপজেলা ও পৌরসভা রয়েছে, সেগুলোর উন্নয়নও করতে হবে।

অবকাঠামো থেকে শুরু করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন করতে হবে।’

 

শামা ওবায়েদ আরো বলেন, ‘শুধু ফরিদপুরে নয়, বৃহত্তর ফরিদপুর অঞ্চলে আমাদের বিশাল উন্নয়নের পরিকল্পনা রয়েছে। ফরিদপুরকে বিভাগ ঘোষণা করা ও পদ্মা-সেতু করাসহ অনেক উন্নয়ন বাকি আছে, সেগুলো করতে হবে। এই অঞ্চলের নারী-পুরুষ ও যুবসমাজের ভাগ্য উন্নয়ন কাজ করতে হবে। আমরা আইটি হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় করতে চাই।

 

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে রোজার মধ্যেই ফ্যামিলি কার্ড চালু হবে। আমরা যে প্রতিশ্রুতি মানুষকে দিয়েছি, তা আমরা রাখি এবং রাখব। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সব দল-মতের মানুষদের সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাব।’

এর আগে তিনি দুপুরে নগরকান্দা থানায় পৌঁছালে পুলিশের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করা হয়।