NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা


খবর   প্রকাশিত:  ২০ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ এএম

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

ব্রাজিলের নারী ফুটবলার ও সোদি ক্লাব আল নাসরের অধিনায়ক ক্যাথলিন সুজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বর্তমানে তিনি পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন। তার এই সিদ্ধান্ত ইতিমধ্যেই ফুটবল অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আল নাসর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে।

ক্লাব কতৃপক্ষ জানায়, সুজা সম্প্রতি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। পরে তিনি মক্কায় গিয়ে উমরাহ পালন করেন। ক্লাবের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উমরাহ পালনের আবেগঘন মুহূর্তের ভিডিও ও ছবি শেয়ার করা হয়। সেখানে তাকে নীরব ধ্যানে ও গভীর ভাবনায় মগ্ন থাকতে দেখা যায়।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক ভিডিওবার্তায় ক্লাবটি জানায়, ‘আমরা আমাদের খেলোয়াড় ক্যাথলিন সুজার জীবনের একটি বিশেষ মুহূর্ত সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন তাকে দৃঢ়তা দান করেন এবং তার অন্তর শান্তিতে পরিপূর্ণ রাখেন।’

 

ভিডিও প্রকাশের পরপরই হাজার হাজার ভক্ত ও শুভানুধ্যায়ী তাকে অভিনন্দন জানান। অনেকেই তার এই আধ্যাত্মিক যাত্রাকে সাহসী ও অনুপ্রেরণাদায়ক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

 

ক্যাথলিন সুজা ফুটসাল দিয়ে ক্যারিয়ার শুরু করেন। পরে যুক্তরাষ্ট্রের মনরো কলেজ, লুইসভিলে কারডিনালস ও ইউসিএফ নাইটস -এ কলেজ ফুটবল খেলেন। পেশাদার পর্যায়ে তিনি ফ্রান্সের জিরুনডিন্স ডে বোর্দো, ইতালির ইন্টার মিলান এবং স্পেনের রিয়াল মাদ্রিদে খেলেছেন। ২০২৪ সালে তিনি আল নাসরে যোগ দেন।

২০১৮ সালে ব্রাজিল জাতীয় দলে অভিষেকের পর তিনি দ্রুতই দলে গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হন।

২০১৯ সালের ফিফা নারী বিশ্বকাপে শেষ ষোলোতে ফ্রান্সের বিপক্ষে ম্যাচে তিনি ছিলেন মাঠের সবচেয়ে কনিষ্ঠ ব্রাজিলিয়ান খেলোয়াড়দের একজন এবং নজরকাড়া পারফরম্যান্স উপহার দেন।