NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ, জানাল আইসিসি


খবর   প্রকাশিত:  ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:০২ পিএম

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ, জানাল আইসিসি

নিরাপত্তাজনিত কারণে ভারতে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ায় বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। তবে চলমান আসরে না থাকলেও ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলবে বলে আজ নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

দুই বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের একাদশ আসর যৌথভাবে আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সেই টুর্নামেন্টেও ২০টি দল অংশ নেবে।

 

 

স্বাগতিক হওয়ার সুবাদে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড স্বয়ংক্রিয়ভাবে জায়গা নিশ্চিত করেছে। তাদের সঙ্গে আজ আরো ১০ দলের নাম জানিয়েছে আইসিসি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে জায়গা করে নেওয়া ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা আছে এই তালিকায়। 

আর র‌্যাংকিংয়ের ভিত্তিতে সুযোগ দেওয়া হয়েছে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জায়গা করতে ব্যর্থ হওয়া কিংবা আয়োজক না থাকা দলগুলোর মধ্যে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড র‌্যাংকিংয়ে সবচেয়ে এগিয়ে। লিটন দাসের নেতৃত্বাধীন দল এই মুহূর্তে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের ৯ নম্বরে আছে। 

 

২০ দল নিয়ে অনুষ্ঠেয় আসরের বাকি আটটি স্থান বাছাইপর্বের মাধ্যমে নির্ধারিত হবে। বাছাইয়ে আমেরিকান অঞ্চল থেকে একটি, ইউরোপীয় অঞ্চল থেকে দুটি, আফ্রিকান অঞ্চল থেকে দুটি এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে তিনটি দল মূল পর্বে জায়গা করে নেবে।