NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ২৪, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট জাতিসংঘের মহাসচিব পদের দৌড়ে দ্বিতীয় দফায় এগিয়ে রদ্রিগেস-বিরকেট প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার বক্স অফিসে দারুণ আয় দিয়ে শুরু হলো নতুন ‘ইনসিডিয়াস’ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর
Logo
logo

সাকিব ও মাশরাফি ফিরে আসুক, চাওয়া নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলের


খবর   প্রকাশিত:  ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ এএম

সাকিব ও মাশরাফি ফিরে আসুক, চাওয়া নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলের

নবগঠিত বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়ে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে থাকা মামলার সমাধানের কথা বললেন আমিনুল হক। 

জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক জানালেন, তারা ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে রাজনীতি বিবেচনা না করে এগোতে চান এবং সাকিব ও মাশরাফির ব্যাপারে তাদের সরকার নমনীয় অবস্থান নেবে। এমনকি সাকিবকে দেশে ফেরানোরও আশ্বাস দিলেন। 

আজ বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন আমিনুল।

শপথ নিয়ে মিরপুরে নিজ বাসায় সাংবাদিকদের সামনে হাজির হন দেশের ফুটবলের কিংবদন্তি এই গোলরক্ষক। অনেক বিষয়েই নিজের চিন্তা-ভাবনা তুলে ধরেন তিনি।

 

পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য থাকায় দুই ক্রিকেটার সাকিব ও মাশরাফি বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের সময়ে হয় একাধিক মামলা। দেশে ফিরতেও বাধা দেওয়া হয় সাকিবকে।

তিনি এখনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি। দেশে ফিরে অবসরের ইচ্ছা জানিয়েছেন একাধিকবার। মাশরাফি খেলার বাইরে থাকলেও আছেন অন্তরালে।

 

এই দুজনের ব্যাপারে প্রশ্ন করা হলে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল বলেন, ‘সাকিব ও মাশরাফি দেশের কিংবদন্তি ক্রিকেটার।

তাদের বিষয়টি রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা এই ব্যাপারে নমনীয় থাকব। তাদের যে মামলা আছে, সেসব নিয়ে রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা চাই সাকিব-মাশরাফি ফিরে আসুক।’

 

আমিনুল পরে আবার স্পষ্ট করে বলেন, আইনি বিষয় সমাধান করে তারা এই দুই তারকাকে ক্রিকেটে ফেরাতে চান,  ‘যেহেতু তাদের বিরুদ্ধে মামলা আছে, তাই রাষ্ট্রীয়ভাবে সেটা দ্রুত সমাধান করা হবে।

যেন তারা ফিরে আসে, সেই চেষ্টা করা হবে।’

 

২০২৪ সালের এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সর্বশেষ খেলেছেন মাশরাফি। ওই বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর মাশরাফির বাড়িতে আগুন দেওয়া হয় এবং তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা দেওয়া হয়। এরপর থেকে নড়াইলের সাবেক এই সংসদ সদস্য আছেন অন্তরালে। 

সাকিব বাংলাদেশের হয়ে সর্বশেষ খেলেছেন ২০২৪ সালের সেপ্টেম্বরে, ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। দেশের বাইরে থাকা সাকিব এরপর আর ফিরতে পারেননি।