NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

সিনেটে কারিশমা মনজুরের সমর্থনে ব্রঙ্কসে ফাউন্ড রেইজিং অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:০২ পিএম

সিনেটে কারিশমা মনজুরের সমর্থনে ব্রঙ্কসে ফাউন্ড রেইজিং অনুষ্ঠিত

হাকিকুল//

আসন্ন যুক্তরাষ্ট্র সিনেট নির্বাচনে প্রার্থী কারিশমা মনজুরের সমর্থনে ব্রংকসে এক ফান্ডরেইজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে। নিউ হ্যাম্পশেয়ার অঙ্গরাজ্য থেকে সিনেটে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী বাংলাদেশি-আমেরিকান কারিশমা মনজুরকে প্রথমে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে অংশ নিতে হবে। প্রাইমারিতে তাঁর প্রতিদ্বন্দ্বী হচ্ছেন নিজ দলের ক্রিস্টোফার পাপ্পাস, যিনি বর্তমানে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য।

কারিশমা মনজুর একজন মেডিক্যাল সায়েন্টিস্ট ও নন-প্রফিট সংগঠনের নেতা। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই দুই প্রার্থীর মধ্যে যিনি বিজয়ী হবেন, তিনিই সিনেট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে মনোনীত হবেন এবং সাধারণ নির্বাচনে রিপাবলিকান প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ডেমোক্র্যাটিক দলের সিনেটর জিন শাহীন অবসর গ্রহণ করায় শূন্য হওয়া এই আসনে চূড়ান্ত নির্বাচন অনুষ্ঠিত হবে  মংগলবার,৩ নভেম্বর ২০২৬।

গত ৭ ফেব্রুয়ারি শনিবার নিউইয়র্কের ব্রংকসের বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে হাসান চাইনিজ রেস্টুরেন্টে কারিশমা মনজুরের সমর্থনে এ ফান্ডরেইজিং ডিনারের আয়োজন করা হয়। আয়োজক ছিলেন কমিউনিটি লিডার এমএন মজুমদার, আব্দুল চৌধুরী জাকি, আহাদ আলী (সিপিএ) এবং অবসরপ্রাপ্ত ডিটেকটিভ মাসুদ রহমান। সহযোগিতায় ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুল খালেক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমএন মজুমদার ও এ. ইসলাম মামুন। অনুষ্ঠানে কারিশমা মনজুরের সাফল্য কামনা করে বক্তব্য দেন মেয়র খায়রুল্লাহ, আহাদ আলী (সিপিএ), জাকির চৌধুরী (সিপিএ), আব্দুল চৌধুরী জাকি, নজরুল ইসলাম, ডিটেকটিভ মাসুদ রহমান, মোহাম্মদ আলী, শাহ আলম, আলাউদ্দীন, নজরুল ভূইঁয়া, আহাদ হোসেন, ফাহমিদা চৌধুরী, রোকসানা মজুমদার, রেজাউল করিম, শেখ জামাল হোসেন, সুমন মিয়া, কামাল উদ্দীন, নবী হোসেন প্রধান ও তারেক ভূইঁয়া। বক্তারা বলেন, কারিশমা মনজুর নির্বাচিত হলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম বাংলাদেশি-আমেরিকান সদস্য। এর মাধ্যমে ঐ অঞ্চলের অভিবাসী সম্প্রদায়ের একজন প্রতিনিধি কংগ্রেসে যাওয়ার সুযোগ পাবেন। এজন্য তাঁরা সবাইকে তাঁর প্রচারণায় সহায়তার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।